রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
৭ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা বালা-মুসিবত দূর করার আমল ইনিংস হারের শঙ্কা এড়িয়ে লিড নিল অস্ট্রেলিয়া নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত, আজীবন নিষেধাজ্ঞা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ॥ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ॥ টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল মিশর .ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা

ইরানে স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন : ওয়াশিংটন পোস্ট

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৩৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানে কয়েক সপ্তাহের স্থল অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। তবে এখনো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এমন তথ্য ওঠে এসেছে।

মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, পেন্টাগন কয়েক সপ্তাহ ধরেই ইরানে স্থল অভিযানের বিস্তারিত পরিকল্পনা তৈরি করে রেখেছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে।

প্রতিবেদনে বলা হয়, এই পরিকল্পনা বাস্তবায়িত হলে তা ‘যুদ্ধের নতুন একটি পর্যায়’ হবে। যেকোনো স্থল অভিযান পূর্ণ আক্রমণের মতো হবে না। এতে স্পেশাল অপারেশন বাহিনী ও সাধারণ পদাতিক সেনার অভিযান অন্তর্ভুক্ত থাকতে পারে। 

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের ৪ হাজারের বেশি মেরিন সেনা জাহাজে উপসাগরের দিকে এগোচ্ছে, ৮২তম এয়ারবর্ন ডিভিশনের প্যারাট্রুপাররা প্রস্তুত আছে এবং অতিরিক্ত সেনা মোতায়েনের বিষয়ে আলোচনা চলছে।

আলোচনায় ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপ এবং হরমুজ প্রণালির কাছে উপকূলীয় অভিযানকে লক্ষ্যবস্তু হিসেবে রাখার কথা বলা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, সম্ভাব্য অভিযান ‘মাস নয়, সপ্তাহব্যাপী’ হতে পারে। 

হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট বলেছেন, ‘সর্বোচ্চ নমনীয়তা নিশ্চিত করতে পেন্টাগনকে প্রস্তুত করা তার কাজ। এর মানে এই নয় যে প্রেসিডেন্ট কোনো সিদ্ধান্ত নিয়েছেন।’ 

এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইসরায়েল-মার্কিন যৌথ অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত ১৩ জন মার্কিন সেনা নিহত এবং ৩০০-এরও বেশি আহত হয়েছেন। ইরানে হামলায় এখন পর্যন্ত ১ হাজার ৩০০-এরও বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে ইরানে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও ছিলেন। ইরান পাল্টা হামলায় ইসরায়েল, জর্ডান, ইরাক ও উপসাগরীয় দেশগুলোতে আঘাত হানছে।

সূত্র : টিআরটি ওয়ার্ল্ড

কিউএনবি/অনিমা/২৯ মার্চ ২০২৬,/সকাল ১০:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit