শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম
চিনি নাকি গুড়, কোনটি বেশি স্বাস্থ্যকর বড় স্পনসরশিপ চুক্তির পথে বার্সেলোনা বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসের বাংলাদেশ প্রতিনিধি অধ্যাপক ডা. মুজিবুর থাইল্যান্ডে নেমেই মার্কিন রণতরির দুই নাবিকের কাণ্ড ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ৯৮৮ জুলাই ও অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করার বয়ান ‘আ.লীগের বয়ান’: শফিকুল আলম বিএনপি নায়ক হতে পারত, কিন্তু ভিলেনে পরিণত হয়েছে: তাজুল ইসলাম নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা সুন্দর ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সবার অবদানের স্বীকৃতি জরুরি: সমাজকল্যাণ মন্ত্রী ইরানের খারগ দ্বীপে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলা

গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৬১ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে বজ্রপাতে মো.জিহাদ উদ্দিন ওরফে রিয়াদ নামে (১৬) এক কিশোরের মৃত্যু হয়েছে।শনিবার (২৮ মার্চ) দুপুর দেড়টার দিকে উপজেলার হাতিয়া পৌরসভার ২নম্বর ওয়ার্ডের চরকৈলাশ গ্রামের তাহের মিস্ত্রি বাড়িতে এ ঘটনা ঘটে।  নিহত জিহাদ একই পৌরসভার ২নম্বর ওয়ার্ডের তাহের মিস্ত্রি বাড়ির মো.বেলাল উদ্দিনের ছেলে। সে পেশায় একজন ইটভাটার শ্রমিক ছিলেন।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকে হাতিয়া পৌরসভা এলাকায় আকাশ কিছুটা মেঘলা ছিল। দুপুর দেড়টার দিকে জিহাদ গোসল করার জন্য বসতঘর থেকে বের হয়। ওই সময় বসতঘরের পাশেরই একটি রাজকড়ই গাছের নিচে দাঁড়ানো ছিল সে। তখন আকস্মিক বজ্রপাতে তার মৃত্যু হয়। তাৎক্ষণিক বাড়ির লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ বিষয়ে হাতিয়া থানার উপপরিদর্শক (এসআই) প্রতীক পাল বলেন, খবর পেয়ে সন্ধ্যা সোয়া ৭টার দিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে ওই কিশোরের মৃত্যু হয়।  

কিউএনবি/অনিমা/২৮ মার্চ ২০২৬,/রাত ১০:০৮
   

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit