বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ওয়ানডে ক্রিকেটে ব্যক্তিগত সেরা ৫ ইনিংস নওগাঁয় হত্যা মামলায় আসামি সাংবাদিক; জানেন না বাদী নিজেই ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে বোচাগঞ্জে একতা ডায়াগনষ্টিক সেন্টারের উদ্বোধন আটোয়ারীতে সমবায়ীদের অংশগ্রহণে দিনব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষণ জিয়াউর রহমান যে লক্ষ্য নিয়ে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল প্রতিষ্ঠা করেছিলেন ওয়াসিম-ওয়াকারের বোলিং আজও ক্রিকেট বিশ্বে যে কারণে অনন্য কুষ্টিয়ার দৌলতপুরে মাছ ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে টাকা ছিনতাই কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় সাবেক অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত

নরসিংদীতে হাসপাতাল সিলগালা ও জরিমানা

মোঃ সালাহউদ্দিন আহমেদ নরসিংদী
  • Update Time : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৭৭ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ নরসিংদী : নরসিংদীতে বিভিন্ন অব্যবস্থাপনা ও অনুমোদনহীন কার্যক্রমের অভিযোগে দুটি বেসরকারি হাসপাতালে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। অভিযানে একটি হাসপাতাল সিলগালা এবং আরেকটিকে জরিমানা করা হয়েছে। শনিবার (২৮ মার্চ) দুপুরে শহরের তরোয়া এলাকার নরসিংদী ল্যাব এইড জেনারেল প্রাইভেট হাসপাতাল এবং নরসিংদী ইবনে সিনা জেনারেল প্রাইভেট হাসপাতালে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদ রানার নেতৃত্বে পরিচালিত অভিযানে বিভিন্ন অনিয়মের সত্যতা পাওয়া যায়। এসময় প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তাদের পাশাপাশি পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেখতে পান, নরসিংদী ইবনে সিনা জেনারেল প্রাইভেট হাসপাতাল ২০১৮ সালের পর থেকে তাদের লাইসেন্স নবায়ন করেনি। এছাড়া হাসপাতালে ডিউটিরত কোনো ডাক্তার, প্যাথলজিস্ট ও টেকনিশিয়ান পাওয়া যায়নি এবং হাসপাতালের পরিবেশ ছিল অস্বাস্থ্যকর। এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং সাত দিনের মধ্যে সব অনিয়ম সংশোধন করে কর্তৃপক্ষকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে। পরে নরসিংদী ল্যাব এইড জেনারেল প্রাইভেট হাসপাতালে অভিযানে গেলে সেখানে কোনো দায়িত্বশীল কর্মকর্তা বা কর্মচারীকে পাওয়া যায়নি। অভিযানের খবর পেয়ে তারা পালিয়ে যায়। সেখানে দেখা যায়, হাসপাতালটির লাইসেন্স নবায়ন নেই এবং ল্যাব পরিচালনারও কোনো অনুমোদন নেই। এছাড়া অপারেশন থিয়েটার অপরিচ্ছন্ন ও পরিচালনার অনুপযুক্ত অবস্থায় ছিল।

লেবার রুমে অক্সিজেন সিলিন্ডার না থাকা এবং বেড অকেজো থাকার মতো গুরুতর অনিয়মও ধরা পড়ে। এসব কারণে হাসপাতালটি সিলগালা করে দেওয়া হয় এবং ল্যাব রুমের বিভিন্ন মালামাল জব্দ করা হয়। এ ব্যাপারে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদ রানা বলেন, ‘মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ও জেলা প্রশাসকের নির্দেশনায় রোগীদের নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করতে আকস্মিক অভিযান পরিচালনা করেছি। এতে দুইটি হাসপাতালে বিভিন্ন অব্যবস্থাপনা ও অনিয়ম দেখতে পেয়েছি। আমরা সঙ্গে সঙ্গে আইন অনুযায়ী ব্যবস্থা নিয়েছি। যেসব হাসপাতাল অনুমোদন ছাড়া বা নিয়ম না মেনে পরিচালিত হচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

 

কিউএনবি/অনিমা/২৮ মার্চ ২০২৬,/রাত ১০:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit