রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবল বর্ষণে ব্যাংকক পানির নিচে, দুর্যোগকবলিত এলাকা ঘোষণা মোহাম্মদপুরে অফিসে হামলা ও লুটপাট, জমি দখলের অভিযোগ রাড্ডা কার্যালয় ভাঙচুরে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন, তদন্ত কমিটি গঠন ১ অক্টোবরের মধ্যে প্রাথমিকে নিয়োগপত্র না পেলে পরবর্তীতে বিবেচনা: শিক্ষামন্ত্রী জাসদ কার্যালয়ে ‘জয় বাংলা’স্লোগান ও গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে আটক ৫০ সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী পাতলা ওড়নায় মাথার চুল দেখা গেলে নারীর নামাজ হবে কি? জাগরিত চোখে স্বপ্ন দেখার নামই জীবন: কবি আবদুল হাই শিকদার

ভারতের বিপক্ষে ড্র, সেমিতে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৫০ Time View

স্পোর্টস ডেস্ক : সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে পাকিস্তানকে হারিয়ে শুরু করেছিল বাংলাদেশ। যেখানে একাই ২ গোল করেছিলেন আমেরিকান প্রবাসী রোনান সুলিভান। এবার ভারতের বিপক্ষেও দুর্দান্ত খেলেছেন তিনি। তার নেওয়ার কর্নার থেকেই গোল করেছেন মোহাম্মদ আব্দুল রিয়াদ। তাতে ১-১ গোলের সমতায় ম্যাচ শেষ করেছে বাংলাদেশ।

ভারতের সঙ্গে ড্র করায় ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ রানারআপ হয়ে সেমিতে যাচ্ছে। অন্যদিকে ভারতের পয়েন্টও চার। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
বাংলাদেশ রানারআপ হওয়ায় সেমিতে অন্য গ্রুপের চ্যাম্পিয়ন নেপালের মুখোমুখি হবে তারা। আর ভারত খেলবে ভুটানের বিপক্ষে। ম্যাচের শুরুতে কিছুটা এলোমেলো ছিল বাংলাদেশ। সেই সুযোগে বেশ কিছু আক্রমণ করেছে ভারত। তাতে গোলও পেয়ে যায় তারা। ১৭তম মিনিটে কর্নার থেকে গোল করেন বিশাল যাদব। এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ভারত।

প্রথমার্ধের নির্ধারিত সময়ের পর গোলের দেখা পায় বাংলাদেশ। যোগ করা সময়ের ১১তম মিনিটে কর্নার থেকে গোল শোধ করে তারা। রোনানের নেওয়া কর্নার থেকে দারুণ শটে গোল করেন আব্দুল রিয়াদ। ১-১ এর সমতায় প্রথমার্ধের খেলা শেষ হয়। দ্বিতীয়ার্ধে কোনো দলই আর গোল করতে পারেনি।

 

 

কিউএনবি/আয়শা/২৮ মার্চ ২০২৬,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit