বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

নওগাঁর আত্রাই উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি উত্তাল, সম্পাদক বাবু

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৫৭ Time View
নওগাঁ প্রতিনিধি : নওগাঁর আত্রাই উপজেলা প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী আগামী চার বছর মেয়াদী নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৮ মার্চ, ২০২৬) সকালে ক্লাব কার্যালয়ে আয়োজিত এক বর্ধিত সভায় সর্বসম্মতিক্রমে এই নতুন কমিটি ঘোষণা করা হয়।সভায় এশিয়ান টিভি’র স্টাফ রিপোর্টার সরদার মাহমুদ হক উত্তাল-কে সভাপতি এবং চ্যানেল এস-এর আত্রাই ও মান্দা উপজেলা প্রতিনিধি মোঃ শাহাদুল ইসলাম বাবু-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৭ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়েছে।
উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে এবং ক্লাবের গঠনতান্ত্রিক নিয়ম অনুসরণ করে গঠিত এই নবগঠিত কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও বিভিন্ন সম্পাদকীয় ও কার্যনির্বাহী পদে আরও ১৫ জন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে।নবনির্বাচিত সভাপতি সরদার মাহমুদ হক উত্তাল তাঁর বক্তব্যে বলেন, “আত্রাইয়ের সাধারণ মানুষের অধিকার রক্ষা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা অব্যাহত রাখতে এই ক্লাব ঐক্যবদ্ধভাবে কাজ করবে। অপসাংবাদিকতা রোধে আমরা সবসময় জিরো টলারেন্স নীতি বজায় রাখব।”
সাধারণ সম্পাদক মোঃ শাহাদুল ইসলাম বাবু ক্লাবের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি এবং সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।কমিটি ঘোষণার পর আত্রাই উপজেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন। স্থানীয় বিশিষ্টজনেরা আশা প্রকাশ করেন যে, নতুন কমিটির নেতৃত্বে আত্রাই উপজেলা প্রেসক্লাব এলাকার উন্নয়ন ও জনদুর্ভোগের কথা বলিষ্ঠভাবে সরকারের কাছে তুলে ধরবে।

কিউএনবি/অনিমা/২৮ মার্চ ২০২৬,/রাত ১০:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit