শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

একটি জেলার বার ওই জেলার বাতিঘর : হুইপ স্বপন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ১৬৭ Time View

ডেস্ক নিউজ : জাতীয় সংসদের হুইপ ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি বলেছেন, ‘একটি জেলার বার ওই জেলার বাতিঘর। জুডিশিয়ালি যেমন আলো ছড়ায়, বারও তেমনি আলো ছড়ায়। বর্তমান সরকার ন্যায়বিচার প্রতিষ্ঠা করেছে। তাই এ সরকারের আমলে সকল বিচার প্রার্থীরা ন্যায় বিচারের সুফল ভোগ করছে। আজ শনিবার দুপুরে জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির ৫০ বছর পূর্তি উপলক্ষে আইনজীবী সমিতি চত্বরে আয়োজিত সুবর্ণজয়ন্তী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, এজন্য নিজেদের সকল ভেদাভেদ ভুলে আইনের প্রশ্নে এক এবং অভিন্ন হয়ে মানুষের কল্যাণে অবদান রাখার জন্যই আইনজীবীদের কাজ করতে হবে। আমরা চিরস্থায়ীর জন্য এই পৃথিবীতে আসিনি। যে যে পেশায় আছি সেখান থেকে মানুষের কল্যাণে জনগনের কল্যাণে একটু আমরা অবদান রাখতে পাড়ি। সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক জি.পি অ্যাডভোকেট মোমিন আহমেদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে সমিতির ৫০বছরের ইতিহাস ঐতিহ্য তুলে ধরে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শাহনুর রহমান শাহিন। 

অ্যাডভোকেট রফিকুল ইসলামের সভাপতিত্ব অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ নূর ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, শিক্ষাবিদ মেরহর নীগার, প্রবীণ আইনজীবী খাজা জহুরুল হক প্রমুখ। অনুষ্ঠানে আইনজীবী সমিতির পক্ষ থেকে প্রবীণ আইনজীবীদের সম্মাননা ক্রেস্ট ও উত্তরীয় প্রদান করা হয়। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। 

 

 

কিউএনবি/আয়শা/২৯ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৯:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit