বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম
চোট শঙ্কায় তানজিদ, অনুশীলনে আঙুলে বলের আঘাত পেলেন মুশফিক খাবারের প্যাকেটে করে এলো তেলাপোকা, কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ অভিনেত্রীর উপগ্রহের দাপটে ম্লান রাতের আকাশ, ব্যাহত মহাকাশ গবেষণা শেষ টেস্টে বাংলাদেশের ৪ পেসার খেলানোর সম্ভাবনা, যা বললেন সিমন্স যিনি সর্বাধিক ভোট পাবেন, তার নাম সংসদেই জানিয়ে দেয়া হবে: সিইসি আয়ের চেয়ে লাগামহীন ব্যয়, রেকর্ড ৪০ ট্রিলিয়ন ডলারে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ বিশ্ব মশা দিবস আজ ফের ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া যুক্তরাষ্ট্র এখনও উত্তর কোরিয়ার শত্রু, কেন বললেন কিমের বোন? ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর অর্থনৈতিক অভিযানের ঘোষণা ট্রাম্পের

১০ বছরের রেকর্ড ভেঙে কলকাতায় শীতলতম দিন আজ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ১২৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের কলকাতাসহ দক্ষিণবঙ্গের আবহাওয়ার ভোল পাল্টে যাচ্ছে। সকালের দিকে শীতের শিরশিরানি ভাব দেখা দিয়েছে। যদিও বেলা গড়ালে উবে যাচ্ছে সেই হিমেল অনুভূতি। তবে রাতের দিকে আবার টের পাওয়া যাচ্ছে ঠান্ডা ঠান্ডা ভাব। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ শনিবার কলকাতায় তাপমাত্রা নেমেছে ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম।  

১০ বছর পর এই প্রথম অক্টোবর মাসে এতটা কমলো সর্বনিম্ন তাপমাত্রা। এর আগে ২০১২ সালের ২৮ অক্টোবর কলকাতা শহরের তাপমাত্রা নেমেছিল ১৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে। ১০ বছর আগের সেই রেকর্ড শনিবার ভেঙে গেল কলকাতায়। আবহাওয়া অফিস জানিয়েছে, আপাতত কলকাতা ও সংলগ্ন এলাকায় শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। আগামী পাঁচ দিন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। তবে এখনো শীত আসতে দেরি রয়েছে। এমন শীতল ভাব বজায় থাকবে শহরে। ভোরের দিকে কুয়াশা থাকতে পারে।

কলকাতায় শীতের জবুথবু ভাব মূলত ডিসেম্বর ও জানুয়ারিতে হয়। নভেম্বর ও ফেব্রুয়ারি মাসে শীতের হালকা ভাব টের পাওয়া যায়। দিন কয়েক আগে বঙ্গোপসাগরে তৈরি হয়েছিল ঘূর্ণিঝড় সিত্রাং। ঝড়ের সরাসরি প্রভাব পড়েনি পশ্চিমবঙ্গে। বৃষ্টি আর দমকা হাওয়া বয়েছে। সেই সময়ই আবহাওয়া দপ্তর জানিয়েছিল, সিত্রাং বিদায়ের পর রাজ্যের তাপমাত্রা ধীরে ধীরে কমতে পারে। আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০.৯ ডিগ্রি সেলসিয়াসের কাছে। শহরের বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯০ শতাংশ, ন্যূনতম ৪৬ শতাংশ।
সূত্র: নিউজ ১৮, আনন্দবাজার।

 

 

কিউএনবি/আয়শা/২৯ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit