শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম
নতুন লুকে ভাইরাল আমির খান সম্প্রীতির বন্ধন বজায় রেখে পূজা উদযাপনের আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির নেতানিয়াহুর গ্রেফতারি পরোয়ানার জের, আইসিসির ওপর নতুন আঘাত ট্রাম্পের ইউটিউবার ধ্রুব রাঠি পুলিশের হাতে আটক সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন ‘জেলে ঢোকান বা গুলি করুন, আমরা পিছু হটবো না’ কলকাতার মুসলিম কলোনিতে পানি নেই কয়েক মাস: হস্তক্ষেপ চেয়ে জাতিসংঘে চিঠি দিলেন তৃণমূলের এমপি ককরোচ জনতা পার্টির বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে নজিরবিহীন কড়াকড়ি, বন্ধ মেট্রোর ৪৫ স্টেশন ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা, ৬ প্রদেশে বিদ্যুৎ বন্ধ

হাতিয়াতে ৩৬ জেলে আটক

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ১৩০ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ মাছ ধরায় ৩৬ জেলে আটক করে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় এক হাজার মিটার সুতার জাল,৪০০ কেজি ইলিশ মাছ, দুটি ইঞ্জিল চালিত কাঠের নৌকা জব্দ করা হয়। শুক্রবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী মাজিস্ট্রেট মো.সেলিম হোসেন তাদের এ জরিমানা করেন। এর আগে,একই দিন ভোর রাতে উপজেলার রহমতপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।  

বিষয়টি নিশ্চিত করেন হাতিয়া কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা এ কে এম শফিউল কিঞ্জল। তিনি বলেন, শুক্রবার রাতে মা ইলিশ সংরক্ষণে অভিযান চালায় বাংলাদেশ কোস্টগার্ড। অভিযানে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ মাছ ধরায় এক হাজার মিটার সুতার জাল,৪০০ কেজি ইলিশ মাছ, দুটি ইঞ্জিল চালিত কাঠের নৌকাসহ ৩৬ জন ছেলেকে আটক করা হয়। পরবর্তীতে বিকেল সাড়ে ৩টার দিকে তাদেরকে উপজেলা মৎস্য কর্মকর্তা মো.আসারুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালতে ৯০হাজার টাকা জরিমানা করে তাদের ছেড়ে দেয়। একই সাথে জব্দকৃত মাছ এতিমখানা,গরিব দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয় এবং জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয় 

 

 

কিউএনবি/আয়শা/২৯ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit