শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

নিয়োগ পরীক্ষা স্থগিত: নোয়াখালীতে সড়ক অবরোধ-বিক্ষোভ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ১৩৪ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর আব্দুল মালেক  উকিল মেডিকেল কলেজের তৃতীয় শ্রেণির কর্মচারীদের নিয়োগ পরীক্ষা আসস্মিক স্থগিতের প্রতিবাদে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীরা।শুক্রবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে কলেজের প্রধান ফটকের সামনে বিক্ষোভ প্রদর্শন করে বেগমগঞ্জ-ঢাকা সড়ক এক ঘন্টা অবরোধ করে রাখে চাকুরী প্রার্থীরা। 

একাধিক পরীক্ষার্থী জানায়, শুক্রবার সকাল ১০টা থেকে নোয়াখালীর আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের তৃতীয় শ্রেণির কর্মচারী মেডিক্যাল টেকনোলজিস্ট, ডাটা এন্ট্রি অপারেটর, ড্রাইভার নিয়োগ পরীক্ষার দিন ধার্য্য  ছিল। কিন্তু প্রশাসনিক জটিলতার কারণে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ নিয়োগ পরীক্ষার ৩০ মিনিট আগে প্রধান গেটে নিয়োগ পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিতের নোটিশ ঝুলিয়ে দেয়। ওই সময় বিভিন্ন জেলা থেকে পরীক্ষা দিতে আসা ৮শতাধিক পরীক্ষার্থী ওই নোটিশ দেখে বিক্ষোভে ফেটে পড়েন। তারপর তারা মেডিকেল কলেজের প্রধান গেটে অবস্থান নিয়ে মানববন্ধন এবং সড়ক অবরোধ করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তবে অনির্দিষ্টকালের জন্য কেন পরীক্ষা স্থগিত করা হয়েছে তা কর্তৃপক্ষ বলতে নারাজ। কলেজ প্রশাসন শিক্ষার্থীদের পরবর্তী পরীক্ষার তারিখ টেলিটকের মাধ্যমে জানিয়ে দেওয়ার আশ্বাস দিলে পরীক্ষার্থীরা তাদের মানববন্ধন স্থগিত করেন।অভিযোগের বিষয়ে জানতে আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের অধ্যক্ষ আব্দুস সালামের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও মুঠোফোন বন্ধ পাওয়া যায়। তাই এ বিষয়ে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, ৮শতাধিক পরীক্ষার্থী এই নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে কলেজ থেকে জানানো হয়েছে অনিবার্য কারণবশত এ পরীক্ষা স্থগিত করা হয়েছে। এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরীক্ষার্থীরা ২-৩মিনিট সড়কে অবস্থান নেয়। তাৎক্ষণিক পুলিশ পরীক্ষার্থীদের সাথে কথা বলে সমস্যার সমাধান করে। নোয়াখালীর আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ কর্তৃপক্ষ পরবর্তীতে পরীক্ষার্থীদের মুঠোফোনে পরীক্ষার তারিখ জানিয়ে দিবেন বলে জানিয়েছেন।

কিউএনবি/অনিমা/২৮.১০.২০২২/বিকাল ৪.৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit