শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

ক্ষেত থেকে ছাগল আনতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী, গ্রেপ্তার-১

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ১০৯ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তারকৃত মো.মহিমকে (২১) লক্ষীপুর জেলার রামগতি উপজেলার চরদরবেশ এলাকার মৃত সাহাব উদ্দিনের ছেলে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সন্ধ্যার দিকে উপজেলার চর এলাহী ইউনিয়ন থেকে অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে, গত বুধবার ২৬ অক্টোবর দুপুর ২টার দিকে উপজেলার চরএলাহী ইউনিয়নের চরউমেদ গ্রামে এ ঘটনা ঘটে।  
ভুক্তভোগী ও মামলা সূত্রে জানা যায়, নির্যাতিত কিশোরী তার বাবার বাড়িতে গৃহস্থালির কাজ করে এবং ৩টি ছাগল লালন পালন করে । অভিযুক্ত যুবক তাহাদের একই এলাকার বাসিন্দা। সে ব্রিকফিল্ডে কাজ করে। ওই কিশোরীকে রাস্তাঘাটে চলাফেরা করার সময় নানা ধরনের খারাপ কতাবার্তা বলে। গত মঙ্গলবার সকাল ১০টার দিকে নির্যাতিত কিশোরীকে মহিম খারাপ কাজের প্রস্তাব দেয়। রাত ১০টার দিকে শহিদ মাঝির বাড়ির পাশে যেতে বলে। ভিকটিম তার কথামত রাতে ওই স্থানে না যাওয়ায় সে ক্ষোভের বশবর্তী হয়ে তার ক্ষতি করার জন্য অপেক্ষা করতে থাকে। বুধবার দুপুর ২টার দিকে ওই কিশোরী চরউমেদ গ্রামে বাড়ির পাশের একটি খেতে ছাগল আনতে যায়। তখন মহিম তাকে একা পেয়ে খেতে থেকে মুখ চেপে ধরে কিল্লার উপরে নিয়ে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। 
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি) মো.সাদেকুর রহমান বলেন, এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। মামলার একমাত্র আসামি মহিমকে পুলিশ গ্রেপ্তার করেছে। ভুক্তভোগী নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।   

কিউএনবি/অনিমা/২৮.১০.২০২২/সকাল ১১.২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit