শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

সিত্রাং: নোয়াখালীতে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিলেন আ.লীগ নেতৃবৃন্দ     

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ১৩৯ Time View
নোয়াখালী প্রতিনিধি : ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ এর প্রভাবে নোয়াখালীর হাতিয়া, কোম্পানীগঞ্জ, সুবর্ণচর, কবিরহাট ও সদর উপজেলায় গাছপালা, কাঁচা ঘর ও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে। ক্ষতিগ্রস্ত  হয়েছে রবিশস্য ও আমন ধান। জেলার সুবর্ণচরে গাছ ভেঙে পড়ে  আফ্রিদি (১১ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয় শিশু আফ্রিদির মা আমেনা বেগম।    

ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ এর প্রভাবে যে কোনো পরিস্থিতি সামাল দিতে সরকারের পাশাপাশি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের জনগণের পাশে থাকার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের পর জেলায় নিহত শিশুর পরিবার এবং ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কেন্দ্রীয় ম্যানেজিং বোর্ডের সদস্য ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এডভোকেট শিহাব উদ্দিন শাহিন।          

বুধবার (২৬ অক্টোবর) বেলা ১২টা থেকে জেলার সদর উপজেলার দাদপুর,  সুবর্ণচরের পূর্ব চরবাটা, হাতিয়ার হরণী ও চানন্দী ইউনিয়নে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়া শাহিনের নিদের্শনায় দলীয় কর্মীরা জেলায় ক্ষতিগ্রস্ত এলাকায় মঙ্গলবার সকাল থেকে আশ্রয়কেন্দ্রে অবস্থানকারী জনসাধারণকে নিজ নিজ বাড়ি পৌঁছে দেওয়া, ঝড়ে পড়া গাছপালা কেটে পরিষ্কারসহ মানুষের পাশে দাঁড়ায়।   

এসময় জেলা আওয়ামী লীগের আহবায়ক ও সুবর্ণচর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী সেলিম, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নোয়াখালী ইউনিট কার্যালয়ের কর্মকর্তা আবদুল করিম, দাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান শিপন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল মতিনসহ আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জেলার ক্ষতিগ্রস্ত এলাকা হাতিয়া, সুবর্ণচর ও কোম্পানীগঞ্জে ক্ষতিগ্রস্তদের মাঝে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে পাঁচ লাখ টাকা নগদ ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৬ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit