মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন

কক্সবাজারে দুই শতাধিক গ্রাম প্লাবিত, ৬ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২
  • ২১৭ Time View

ডেস্ক নিউজ : ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে কক্সবাজারের উপকূল এলাকায় ৬/৭ ফুট উচ্চতায় প্লাবিত হয়েছে। জেলার কুতুবদিয়া, মহেশখালীর ধলঘাটা, সেন্টমার্টিন দ্বীপ, সদর উপজেলার কুতুবদিয়া পাড়ায় জোয়ারের পানি ঢুকেছে।

জেলা প্রশাসনের প্রাথমিক হিসেব মতে কক্সবাজার জেলার ৪৭ টি ইউনিয়নে ঘূর্ণিঝড় সিত্রাংয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ইউনিয়নের দুশত গ্রামেরও বেশি গ্রাম জোয়ারের পানিতে প্লাবিত হয়। দুর্গত এলাকার অনেকেই এখনো আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে। 

জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ কক্ষে ঘূর্ণিঝড় সিত্রাং এর এখনো ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ বিবরণ আসেনি বলে জানিয়েছেন কর্মকর্তারা। প্রাথমিক হিসেবে জেলা প্রশাসন জানিয়েছে, জেলার ৪৭ টি ইউনিয়নের ৫ হাজার ঘরবাড়ি আংশিক এবং ১৪ শত ঘরবাড়ি সম্পূর্ন বিধ্বস্ত হয়েছে।

ঘূর্ণিঝড় সিত্রাং এ জেলার ২ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। সামুদ্রিক জলোচ্ছ্বাসে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্ট, ডায়াবেটিস পয়েন্ট, হিমছড়ি, ইনানী, টেকনাফ পয়েন্টে ভাঙনের সৃষ্টি হয়েছে। 

 

 

কিউএনবি/আয়শা/২৫ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit