বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

ভারত-পাকিস্তানের ম্যাচ শুরুর আগে যে বার্তা দিলেন দুই অধিনায়ক

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ১৬৭ Time View

স্পোর্টস ডেস্ক : ভারত-পাকিস্তানের ম্যাচ দর্শকদের জন্য একটি আলাদা উত্তেজনা দেয়। সেটি আবার বিশ্বকাপে। মেলবোর্নে আজ খেলছে এ দুই দল। দুই দলের শক্তিমত্তা নিয়ে যতটা না কথা হচ্ছে, তার চেয়ে ঢের বেশি আলোচনা হচ্ছে অস্ট্রেলিয়ার বৈরী আবহাওয়া নিয়ে। 

স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে, আজ বিকালে মেলবোর্নে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৭০ শতাংশ। খেলা হবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। তবে খেলা মাঠে গড়ালেও ‘কার্টেল ওভার’ হতে পারে। তাই দুই দলই প্রস্তুতি নিচ্ছে ‘কার্টেল ওভার’-এর। 

কার্টেল ওভারের প্রস্তুতি সম্পর্কে শনিবার ম্যাচপূর্ব কনফারেন্সে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম বলেন, ‘আবহাওয়া তো আমাদের হাতে নেই। একজন খেলোয়াড় হিসেবে চাই পুরো ৪০ ওভারের খেলা হোক। অনেক মানুষ এ ম্যাচটির জন্য অপেক্ষা করছে। তবে পরিস্থিতি যেমনই হোক, তার জন্য আমরা প্রস্তুত আছি।’

ভারতের অধিনায়ক রোহিত শর্মা বলেন, ‘আমি মেলবোর্নের আবহাওয়া নিয়ে ভাবছি। কখন কি হচ্ছে তা জানার চেষ্টা করছি।’ তিনি বলেন, ‘এখনো তো মেলবোর্নে সূর্যের আলো দেখতে পাচ্ছি। কিন্তু সকালে যখন ঘুম থেকে উঠে জানালার পর্দা সরিয়ে দেখি আকাশে মেঘ। আগামীকাল (আজ) এখানে কি হচ্ছে কিছুই জানি না। আবহাওয়া তো আমাদের নিয়ন্ত্রণে নেই। তবে আমাদের চেষ্টা করতে হবে যতটা সম্ভব মস্তিষ্ক ঠাণ্ডা রাখা। প্রস্তুতি থাকবে ৪০ ওভারের জন্য। তার পর অবস্থা যেমন হবে সে অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। ৫ ওভারের ম্যাচ হলেও সমস্যা নেই।’

কিউএনবি/অনিমা/২৩ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১০:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit