বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
সাফ চ্যাম্পিয়নশিপের ৬ দলে আছেন যারা দুর্গাপুরে বিজিবির অভিযানে ভারতীয় কম্বল জব্দ ‘নিজের মামাকেই বিয়ে করতে হয়েছিল’, তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী এক টিকিটে দুই ম্যাচ, মোবাইলে দেখবেন যেভাবে হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ পারাপারে সহযোগিতা করবে ইরান চট্টগ্রামের লোহাগাড়ার বড়হাতিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান পরিবর্তনের প্রজ্ঞাপন স্থগিত করলেন হাইকোর্ট  কোহলির ব্যাটে অনায়াসে জিতলো ভারত পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশিকা প্রচার করল ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন রিপাবলিকানদের হার, চ্যালেঞ্জের মুখে মাস্ক হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর আহ্বান

শেখ রাসেলের জন্মদিনে পুষ্পমাল্য অর্পণ করেছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ১৪৮ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন ও শেখ রাসেল দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ের সামনে শেখ রাসেল এর প্রতিকৃতিতে  পুষ্পমাল্য অর্পণ শেষে পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে শেখ রাসেল এর জন্মদিন পালন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি  পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু। এসময় পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, পার্বত্য জেলা পরিষদের সদস্য নিলোৎপল খীসা,  পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী তৃপ্তি শংকর চাকমা,পার্বত্য জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো:সাইফুল্লাহ মাহমুদ, পার্বত্য জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা চিংলা মং চৌধুরী সহ পার্বত্য জেলা পরিষদের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১৮ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit