আলি হায়দার (রুমান) ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি : ভোলাহাটে বিএনপি’র পূর্বের আহবায়ক কমিটি বহল রেখে ৬ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি শাখার আহবায়ক মোঃ গোলাম জাকারিয়া স্বাক্ষরিত প্রেস ব্রিফিংএ বলেন। প্রেস বিফ্রিং এ তিনি বলেন, ফেসইবুকের মাধ্যমে তিনি জানতে পারেন ভোলাহাট উপজেলায় একটি কমিটি দেয়া হয়েছে। তিনি বলেন, চলতি বছরের ৭ মার্চ সম্মিলিত ভাবে একটি ভালো কমিটি দেয়া হয়েছে।
এ কমিটি সংগঠনিক কাজ খুব ভালো ভাবে চালিয়ে যাচ্ছে অন্য কোন কমিটি দেয়ার কারণ থাকতে পারে না। তিনি আরো বলেন, সিনিয়র যুগ্ম আহবায়ক ও সদস্য সচিব ১৫ অক্টোবর যে কমিটি দিয়েছেন তা সম্পূর্ন অবৈধ বলে বাতিল ঘোষণা করেন। ১৫ অক্টোবর গঠিত ভোলাহাট উপজেলা বিএনপির আহবায়ক কমিটির আহবায়ক মোঃ ইয়াজদানী আলীম আল রাজি জর্জ বলেন, আহবায়ক কমিটির ক্ষেত্রে বা পূর্নাঙ্গ কমিটির যৌথ স্বাক্ষর ছাড়া কোন কমিটি বৈধ্য হতে পারে না।
তবে ৩জনের স্বাক্ষরের ক্ষেত্রে ২জনের স্বাক্ষর যথেষ্ট। সাধারণত আহবায়ক কমিটির ক্ষেত্রে কোন কারণে আহবায়কের অনুপস্থিতে ১নং যুগ্ম আহবায়ক ও সদস্য সচিব স্বাক্ষর করবে। ফলে আমাদের কমিটি বৈধ বলে জানান তিনি।
কিউএনবি/অনিমা/ ১৮.১০.২০২২/দুপুর ২.৪৯