মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম
দর্শককে বল মেরে চায়না ওপেন থেকে বহিষ্কার মেদভেদেভ জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ ভারতভাগের পর প্রথমবার আসাম থেকে ঢাকার আন্তর্জাতিক নৌপথে পণ্য পরিবহন হুতিদের ধারাবাহিক হামলা : সৌদি আরবে সেনা মোতায়েন করছে তুরস্ক-পাকিস্তান হুথিদের হটিয়ে মোখা শহরের নিয়ন্ত্রণ নিল ইয়েমেনের সরকারি বাহিনী নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২ দারিদ্র্যের সুযোগ নিয়ে কিডনি বিক্রি, নেপালের এক গ্রামের করুণ গল্প মক্কা-মদিনাকে লক্ষ্যবস্তুর চেষ্টার পর সৌদিতে দ্রুত সেনা মোতায়েনের সিদ্ধান্ত ইয়েমেনে সংঘাত : সৌদির নিরাপত্তা নিয়ে যে বার্তা দিল যুক্তরাষ্ট্র তাইওয়ানের প্রেসিডেন্টের ছেলের ওপর গুপ্তচরবৃত্তি, এফবিআইয়ের হাতে আটক ১

চৌগাছায় মাদক সেবনের দায়ে ৪ জনকে জেল

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৫৭ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় মাদক সেবনের দায়ে ৪ মাদক সেবীকে ১০ দিনের জেল দেওয়া হয়েছে। বুধবার (২৫মার্চ) বিকেলে চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম পৌর শহরের চানপুর এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর ৫ উপধারা মোতাবেক ৪ জনকে ১০ দিন করে বিনাশ্রম কারাদন্ডের এ আদেশ প্রদান করা হয়। তিনি ৪ জনের নিকট থেকে ১০০ টাকা করে নগদ জরিমানা আদায় করেন।

কারাদন্ডের আদেশ প্রাপ্তরা হলেন পৌর এলাকার চাঁদপুর গ্রামের মুনতাজ আলীর ছেলে মোমিন হোসেন (৩৪), ইউসুফ আলীর ছেলে নজরুল ইসলাম (৪০), দাউদ আলীর ছেলে ইজাজুল ইসলাম (৪৫) ও উপজেলার সদও ইউনিয়নের দক্ষিণ কয়ারপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে কামারুল ইসলাম। এলাকাবাসীর অভিযোগ তারা দীর্ঘদিন যাবৎ এ এলাকায় মাদক সেবন ও বিকিকিনি কওে আসছিলো। গোপনসংবাদেও ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাঁর সাথে চৌগাছা থানার পুলিশের একটি টিম অংশনেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম বলেন,নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর ৫ উপধারা মোতাবেক ৪ জনকে ১০ দিন করে বিনাশ্রমকারাদন্ড প্রদান করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যহত থাকবে।

 

 

কিউএনবি/আয়শা/২৫ মার্চ ২০২৬,/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit