শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন

ইরানে হামলা ‘অনিবার্য’: নেতানিয়াহু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ১৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানো ‘অনিবার্য’ বলে মন্তব্য করেছেন ইসরাইলের অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কয়েকজন শীর্ষ মন্ত্রী ও নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে সাম্প্রতিক বৈঠকে তিনি এমন মন্তব্য করেছেন বলে জানিয়েছে ইসরাইলের সংবাদমাধ্যম চ্যানেল ১৩। একই সঙ্গে কয়েক দিনের সামরিক অভিযানের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাজি করানোর চেষ্টা করছেন নেতানিয়াহু।

ওই কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল এখন ট্রাম্পের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। এদিকে ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরুর বিষয়ে নেতানিয়াহুর তৎপরতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের কয়েকজন কর্মকর্তা। চ্যানেল-১২-এর বরাতে এ তথ্য জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম।

ট্রাম্পের ঘনিষ্ঠ বলে পরিচিত যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা মনে করেন, নেতানিয়াহুর এই উদ্যোগের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। গত ২৭ অক্টোবরের নির্বাচনে ইসরাইলের পার্লামেন্ট নেসেটে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন নেতানিয়াহু। ক্ষমতা ধরে রাখার রাজনৈতিক চেষ্টার অংশ হিসেবেই তিনি নতুন করে যুদ্ধের পরিস্থিতি তৈরি করতে চাইছেন কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন ওই মার্কিন কর্মকর্তা।

এদিকে বৃহস্পতিবার প্রকাশিত অ্যাক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে সম্ভাব্য হামলার বিষয়ে বিভিন্ন পরিস্থিতি মূল্যায়নের নির্দেশ দিয়েছেন ট্রাম্প। এজন্য যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন ও গোয়েন্দা সংস্থাগুলোকে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের তৈরি করা হামলার বিভিন্ন পরিকল্পনার জবাবে ইরান কী ধরনের পদক্ষেপ নিতে পারে, তা খতিয়ে দেখছে মার্কিন প্রশাসন।

বিশেষ করে এমন কোনো সামরিক অভিযান চালানো সম্ভব কি না, যাতে উপসাগরীয় অঞ্চলের জ্বালানি অবকাঠামোয় ইরানের বড় ধরনের পালটা হামলার ঝুঁকি তৈরি না হয়, সে বিষয়েও জানতে চেয়েছে হোয়াইট হাউস।

 

 

কিউএনবি/আয়শা/২০ নভেম্বর ২০২৬,/দুপুর ২:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit