শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

রিজার্ভ ৩৪.৩৮ বিলিয়ন ডলার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ১০ Time View

ডেস্ক নিউজ : দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৩৮ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪ দশমিক ৩৮ বিলিয়ন মার্কিন ডলার।

তবে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম-৬) পদ্ধতি অনুসারে, বাংলাদেশের নিট রিজার্ভ বর্তমানে ২৯.৫৭ বিলিয়ন মার্কিন ডলার। এদিকে চলতি নভেম্বরের প্রথম ১৭ দিনে দেশে ২ বিলিয়ন বা ২০০ কোটি ডলারের বেশি প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে। প্রতি ডলার ১২৩ টাকা ধরে দেশীয় মুদ্রায় যার পরিমাণ ২৪ হাজার ৬০০ কোটি টাকার বেশি। বুধবার (১৮ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, নভেম্বরের প্রথম দিন থেকে বুধবার পর্যন্ত দেশে ২০৫ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। এর মধ্যে শুধু মঙ্গলবার (১৭ নভেম্বর)— একদিনেই ৮ কোটি ১০ লাখ ডলার এসেছে। যেখানে গত বছরের একই সময়ে দেশে ১৭৯ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। সবমিলিয়ে চলতি অর্থবছরের জুলাই থেকে ১৮ নভেম্বর পর্যন্ত দেশে মোট প্রবাসী আয় এসেছে এক হাজার ৩৫২ কোটি ডলার। যেখানে আগের অর্থবছরের একই সময়ে দেশে এক হাজার ১৯৪ কোটি ৪০ লাখ ডলার এসেছিল। এই হিসাবে বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবৃদ্ধির হার ১৩ দশমিক ২ শতাংশ।

অপরদিকে চলতি নভেম্বর মাসের প্রথম ১৮ দিনে দেশে ২১৩ কোটি ২০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় এসেছে। গত বছরের একই সময়ে প্রবাসী আয় এসেছিল ১৯০ কোটি ৪০ লাখ ডলার। সে হিসাবে গত বছরের একই সময়ের তুলনায় প্রবাসী আয় বেড়েছে ১২ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ১৮ নভেম্বর এক দিনেই দেশে ৭ কোটি ৭০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ১৮ নভেম্বর পর্যন্ত দেশে মোট এক হাজার ৩৫৯ কোটি ৮০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল এক হাজার ২০৫ কোটি ৩০ লাখ ডলার। সে হিসেবে এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ১২ দশমিক ৮ শতাংশ।

 

 

কিউএনবি/আয়শা/২০ নভেম্বর ২০২৬,/দুপুর ২:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit