শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর সফরে মিছিলের নগরীতে পরিণত লালমনিরহাট

জিন্নাতুল ইসলাম জিন্না, ‎‎​লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ১৭ Time View
জিন্নাতুল ইসলাম জিন্না, ​লালমনিরহাট প্রতিনিধি : প্রধানমন্ত্রী তারেক রহমানের একদিনের সরকারি সফরকে কেন্দ্র করে মিছিল ও স্লোগানে মুখরিত হয়ে উঠেছে তিস্তা, ধরলা ও সানিয়াজান নদীবেষ্টিত জেলা লালমনিরহাট। ​বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি আশপাশের এলাকা থেকেও দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ মিছিল নিয়ে জেলা শহরের সমাবেশস্থলের দিকে জড়ো হতে থাকেন। পুরো শহর যেন এক মিছিলের নগরীতে পরিণত হয়।
​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এদিন সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে করে লালমনিরহাটে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে ‘সবার আগে বাংলাদেশ’ লেখা টি-শার্ট ও ক্যাপ পরে জেলার বিভিন্ন প্রান্ত থেকে শহরে প্রবেশ করেন নেতাকর্মীরা। আয়োজকদের দাবি অনুযায়ী, এ সময় লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুলের সমর্থকদের প্রায় ৩০ থেকে ৪০ হাজার মানুষের একটি বিশাল মিছিল শহরে প্রবেশ করে।
​সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী দিনভর লালমনিরহাটে বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নিচ্ছেন। সকালে তিনি লালমনিরহাটের অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন করেন এবং ‘প্রথম জাতীয় অ্যারো জিনিয়াস’ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এরপর তিনি সদর উপজেলার মহেন্দ্রনগর মন্ডলের হাট মডেল খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে নির্ধারিত সমাবেশস্থলে যোগ দেন।
​দুপুরে সার্কিট হাউসে মধ্যাহ্নভোজ ও বিশ্রাম শেষে বিকেলে লালমনিরহাট শহরের কালেক্টরেট মাঠে ‘আলোকিত লালমনিরহাট’-এর ১৫ হাজার স্বেচ্ছাসেবীর সাথে এক মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। কর্মসূচি শেষে বিকেল ৪টায় হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশ্যে লালমনিরহাট ত্যাগ করবেন প্রধানমন্ত্রী।

কিউএনবি/আয়শা/১৯ নভেম্বর ২০২৬,/রাত ১১:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit