সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে কমিটি গঠন ফুলবাড়ীতে ট্রাকচালক-ব্যবসায়ী বিরোধে সড়ক অবরোধ, তিন ঘণ্টাপর যান চলাচল স্বাভাবিক॥ বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী গ্রেফতার   ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন ফুলবাড়ী কাঠ ব্যবসায়ী সমিতি’র আত্মপ্রকাশ পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে রাঙামাটিতে সন্ত্রাস দমন আইনে আ’লীগ নেতা অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার

নওগাঁয় সপ্তাহব্যাপী বইমেলা শুরু

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৫১ Time View

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় সপ্তাহব্যাপী বইমেলা শুরু হয়েছে। বুধবার বিকেল ৬টায় স্থানীয় সামাজিক সংগঠন একুশে পরিষদ এর উদ্যোগে নওগাঁ কৃষ্ণধন (কেডি) সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বইমেলা শুরু হয়। প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন- নওগাঁ-৫ সদর  আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।

এসময় নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, নওগাঁ সরকারি কলেজের উপাধ্যক্ষ এস এম মোজাফ্ফর হোসেন, সংগঠনের উপদেষ্টা ডা: ময়নুল হক দুলদুল, সাংবাদিক কায়েস উদ্দিন, প্রকৌশলী গুরুদাস দত্ত, সভাপতি অ্যাডভোকেট ডিএম আব্দুল বারী, সাধারণ সম্পাদক এমএম রাসেল সহ অন্যরা উপস্থিত ছিলন।

আয়োজকরা জানান- মেলায় খাবার ও হ্যান্ডিক্রাফট এবং ক্ষুদ্র ও কুটির শিল্পসহ ৫০ টি দোকান রয়েছে। এরমধ্যেন ৩০ টি বইয়ের দোকান রয়েছে। এছাড়া শিশুদের জন্য রয়েছে বিভিন্ন রাইডস। সপ্তাহব্যাপী মেলায় নানা অনুষ্ঠানমালা দিয়ে সাজানো হয়েছে।আয়াজনে থাকছে শিক্ষার্থীদের জন্য ভাষার গান, সাধারণ জ্ঞান, গদ্যপাঠ ও হাতের সুদর লেখা প্রতিযোগীতা, আলোচনা ও নৃত্যানুষ্ঠান সহ নানা আয়োজন।

এছাড়া গুনিজনদের একুশে পরিষদ পদক ও পুরস্কার প্রদান করা হবে। উদ্বোধনের দিন সন্ধ্যায় শতকণ্ঠে ভাষার গান পরিবেশিত হয়। প্রথম দিন দর্শনার্থীদের আগমনে মেলা প্রাঙ্গন মুখরিত হয় উঠেছিল।

কিউএনবি/আয়শা/২৫ মার্চ ২০২৬,/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit