রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁ হাসপাতাল আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী: হাসপাতালে স্যালাইন মজুতের পরও রোগীকে না দেওয়ায় ক্ষোভ প্রকাশ   বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীকে খন্দকার মারুফের অভিনন্দন অগ্রিম বুকিংয়ে ‘টক্সিক’-এর বড় চমক, ২ দিনেই ছাড়াল ২৭ কোটি রুপি ভাঙ্গার মতো নির্মাতার সঙ্গে কখনোই কাজ করতেন না দীপিকা জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল আরও ৩ শিশুর ২৫ বছরের তরুণের চরিত্রে ফিরছেন ৬১ বছরের আমির খান তটিনীর সাদামাটা দুই সাজে নজর কাড়ল ভক্তদের হিন্দ রাজাব হত্যাকাণ্ড: ইসরাইলের দায়মুক্তি ও আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা ইসরাইলি কারাগারে বন্দি ‘ফিলিস্তিনের নেলসন ম্যান্ডেলা’র মুক্তি চান ২০ মার্ভেল তারকা

‎তিনটি হত্যা মামলায় পাটগ্রাম পৌর জামায়াত আমীর আদালতের মাধ্যমে কারাগারে

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৪৪ Time View

‎​‎জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : ‎​লালমনিরহাটের পাটগ্রাম পৌর জামায়াতে ইসলামীর আমীর সোহেল রানাকে (৪৫) ২০১৩ সালের আলোচিত পৃথক তিনটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। ‎বুধবার (২৫ মার্চ) দুপুরে লালমনিরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শুনানি শেষে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন।
‎​
‎পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পাটগ্রাম থানা পুলিশের একটি চৌকস দল পৌর এলাকার নিজ বাসভবন থেকে সোহেল রানাকে আটক করে। তার বিরুদ্ধে ২০১৩ সালের রাজনৈতিক সহিংসতার সময় সংঘটিত তিনটি চাঞ্চল্যকর হত্যা মামলার ওয়ারেন্ট (গ্রেপ্তারি পরোয়ানা) দীর্ঘদিন ধরে ঝুলে ছিল। দীর্ঘ সময় আত্মগোপনে থাকার পর সম্প্রতি তিনি এলাকায় প্রকাশ্যে সাংগঠনিক কার্যক্রম শুরু করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
‎​
‎পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সংবাদমাধ্যমকে জানান, সোহেল রানা ২০১৩ সালের নাশকতামূলক কর্মকাণ্ড এবং তিনটি হত্যা মামলার এজাহারভুক্ত ও পরোয়ানাভুক্ত আসামি। গতকাল তাকে আটকের পর আইনি প্রক্রিয়া শেষে আজ দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
‎​
‎সোহেল রানাকে আদালতে তোলার সময় আদালত চত্বরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। জামায়াত নেতার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে জেলায় দলীয় নেতা-কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। তবে যেকোনো ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে শহর ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

কিউএনবি/আয়শা/২৫ মার্চ ২০২৬,/সন্ধ্যা ৭:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit