রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম
২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা যুক্তরাষ্ট্রের ‘অর্থনৈতিক যুদ্ধে’ অংশ নিলে শত্রু ভাববে ইরান হালান্ডের চুলে নতুন ছাঁট, বাকরুদ্ধ প্রেমিকা বললেন—‘আমার তো কান্না পাচ্ছে’ নিজের বিরুদ্ধে এফআইআর দায়েরের প্রতিক্রিয়ায় যা বললেন ককোরোচ পার্টির প্রতিষ্ঠাতা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, কী আলোচনা হলো কালীগঞ্জে ঘুস দুর্নীতি চাঁদাবাজি ও মাদককে ‘হারাম’ ঘোষণা করলেন রাশেদ খান সাব্বিরের দায়িত্বশীল ব্যাটিংয়ে বাংলাদেশের জয় অনুমোদিত নকশার বাইরে ভবন নির্মাণ করা যাবে না: গণপূর্তমন্ত্রী ৫.৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান, আহত ২০ স্থানীয় নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর ব্যবস্থা: রাশেদ খান

২৫ বছরের তরুণের চরিত্রে ফিরছেন ৬১ বছরের আমির খান

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ২৫ Time View

বিনোদন ডেস্ক : ‘লাগান’ সিনেমার দুই দশক পর আবারও বড় পর্দায় এক হচ্ছেন নির্মাতা আশুতোষ গোয়ারিকর ও অভিনেতা আমির খান। নতুন ইতিহাস গড়তে আসন্ন স্পোর্টস ড্রামা ‘ললকারা’-র কেন্দ্রীয় চরিত্রে থাকছেন এই অভিনেতা। এতে ২৫ বছর বয়সি এক তরুণের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ৬১ বছরের এই বলিউড তারকাকে। 

চলচ্চিত্র বিষয়ক সাময়িকী ফিল্মফেয়ারের একটি প্রতিবেদনে জানানো হয়, চরিত্রটিকে পর্দায় ফুটিয়ে তুলতে আমির ইতোমধ্যে কঠোর ডায়েট ও মেদ ঝরানোর পরিকল্পনা শুরু করেছেন। জানা গেছে, ঐতিহাসিক ১৯৫২ সালের ভারত-পাকিস্তান টেস্ট সিরিজের ওপর ভিত্তি করে নির্মিত হচ্ছে সিনেমাটি। 

২০০১ সালে ব্রিটিশ আমলের পটভূমিতে নির্মিত ‘লাগান’ ক্রিকেট ভিত্তিক গল্প দিয়ে বিশ্বমঞ্চে বাজিমাত করেছিল। তাই দীর্ঘ ২০ বছর পর গোয়ারিকর ও আমিরের এই ক্রিকেটকেন্দ্রিক পুনর্মিলন নিয়ে দর্শক মনে নতুন আশা জেগেছে। এর আগেও ‘গজনি’ বা ‘দঙ্গল’-এর মতো সিনেমায় চরিত্রের প্রয়োজনে আমিরের নজিরবিহীন রূপান্তর ভক্তদের মুগ্ধ করেছিল, তাই এবারও তার ব্যতিক্রম হবে না বলেই আশা করা হচ্ছে। 

এদিকে, সিনেমাটিতে ফারহান আখতার অভিনয় করবেন বলে গুঞ্জন উঠলেও তিনি বিষয়টি গুঞ্জন বলেই উড়িয়ে দিয়েছেন। ‘ভ্যারাইটি ইন্ডিয়া’কে দেওয়া এক সাক্ষাৎকারে ফারহান স্পষ্ট করেন, যে প্রজেক্টে তিনি কখনোই আনুষ্ঠানিকভাবে যুক্ত হননি, তা ছেড়ে দেওয়ার প্রশ্নই ওঠে না। 

তবে অভিনয় না করলেও সিনেমাটির সঙ্গে গভীরভাবে যুক্ত আছেন ফারহান। প্রযোজনা সংস্থা ‘এক্সেল এন্টারটেইনমেন্ট’-এর অধীনে রিতেশ সিধওয়ানির সঙ্গে যৌথভাবে ‘ললকারা’ প্রযোজনা করছেন তিনি। সিনেমার অভিনয়শিল্পীদের পূর্ণাঙ্গ তালিকা এবং মুক্তির চূড়ান্ত তারিখ সম্পর্কিত বিস্তারিত তথ্য এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। 

 

 

কিউএনবি/আয়শা/২৩ অগাস্ট ২০২৬,/বিকাল ৪:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit