মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞায় ইরানের ‘বিকল্প ব্যাংকিং নেটওয়ার্ক’ হরমুজে মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান, তিন তেলবাহী জাহাজে আগুন এস্তোনিয়ার সঙ্গে ‘প্রকাশ্য যুদ্ধের দ্বারপ্রান্তে’ রাশিয়া, হুঁশিয়ারি মস্কোর ইসরায়েলি বোমাবর্ষণে কয়েক দশকের জন্য ‘বিষাক্ত ধ্বংসস্তূপে’ পরিণত হয়েছে গাজা দক্ষিণ কোরিয়ার আকাশসীমায় রুশ উড়োজাহাজ ঘিরে আতঙ্ক, উড়ল যুদ্ধবিমান বিদেশি রাষ্ট্রের হয়ে গুপ্তচরবৃত্তি, চীনা কর্মকর্তাকে মৃত্যুদণ্ড ঢাকাসহ ৮ জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন ইসরায়েলে সরকার গঠনে তৃতীয় দফায় বৈঠকে নেতানিয়াহু ও আইজেনকোটের দল মার্কিন অবরোধ মানবে না ইরান, সব উপায়ে পাল্টা জবাবের হুঁশিয়ারি নেপালের পর্বতশৃঙ্গ জয় করে নামার পথে মার্কিন পর্বতারোহীর মৃত্যু

দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর, তালাবদ্ধ বাড়িতে মিলল এক পরিবারের চারজনের লাশ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৫৯ Time View

ডেস্ক নিউজ : রংপুর নগরীর মাছুয়াপাড়ায় রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীর তালা দেওয়া বাড়ি থেকে তার স্ত্রী ও ছেলে-মেয়েসহ চারজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত ১০টার দিকে বাড়ির ভেতরে দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন।

একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার হওয়ায় এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে। কী কারণে তাদের হত্যা করা হয়েছে, তা এখনো জানা যায়নি। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, ডাকাতির উদ্দেশ্যে তাদের তিন-চার দিন আগে হত্যা করা হয়েছে। 

নিহতরা হলেন- অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), তাদের মেয়ে কারমাইকেল কলেজের মাস্টার্সের শিক্ষার্থী আগামী চক্রবর্তী (২৫) ও ছেলে জিলা স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্র প্রিয়ম চক্রবর্তী (১২)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত ১০টার দিকে বাড়ির ভেতর থেকে দুর্গন্ধ আসায় স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে সেখান থেকে চারটি লাশ উদ্ধার করা হয়। 

সাবেক এই স্কুলশিক্ষকের বাসাটি বেশ কিছুদিন ধরে বাইরে থেকে তালাবদ্ধ অবস্থায় ছিল। দীর্ঘ সময় কোনো সাড়াশব্দ না পেয়ে এবং ভেতর থেকে দুর্গন্ধ আসায় স্থানীয়দের মনে সন্দেহের সৃষ্টি হয়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে তালা ভেঙে ঘরের ভেতর থেকে চারজনের মরদেহ উদ্ধার করে। 

স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী গত বছরের ডিসেম্বরে শিক্ষকতা পেশা থেকে অবসরে যান। এরপর থেকে তিনি রংপুর সমবায় মার্কেটে একটি হোমিওপ্যাথি চেম্বারে নিয়মিত চিকিৎসাসেবা দিতেন।

গণপতি চক্রবর্তীর বাড়িটি দোতলা। নিচতলায় কেউ থাকত না। প্রিয়মের লাশ পাওয়া যায় খাটের নিচে, স্ত্রী প্রীতিলতা ও মেয়ে আগামীর লাশ পাওয়া যায় বাড়ির ছাদে এবং গণপতি চক্রবর্তীর লাশ পাওয়া যায় ছাদের এক কোণে। 

পুলিশের প্রাথমিক ধারণা, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বা পারিবারিক কোনো ট্র্যাজেডি হতে পারে। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ ও সময় উদ্‌ঘাটনের জন্য পুলিশ ও সিআইডির ফরেনসিক টিম ঘটনাস্থলে তদন্ত চালাচ্ছে। লাশগুলো ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

রংপুর সিআইডির ইনচার্জ সুমিত চৌধুরী বলেন, তিন-চার দিন আগে তাদের হত্যা করা হতে পারে। প্রতিটি লাশের গলায় কিছু দিয়ে প্যাঁচানোর চিহ্ন রয়েছে। ডাকাতির উদ্দেশ্যে তাদের হত্যা করা হতে পারে।

বিষয়টি নিশ্চিত করে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, আমরা এ ঘটনার কারণ অনুসন্ধানের চেষ্টা করছি।

কিউএনবি/অনিমা/২৩ অগাস্ট ২০২৬,/বিকাল ৩:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit