বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
৩৫ বছরের পর কেউ আইনজীবী হতে পারবেন না: আইনমন্ত্রী জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ: আসিফ মাহমুদ ‘পাঁচ দিন ভালো ক্রিকেট খেলা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা’ ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ পার্বত্য চট্টগ্রামবিষয়ক ১৯ সদস্যের জাতীয় কমিটি পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী আটোয়ারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের তালিকা চাইল সংসদীয় কমিটি ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার নওগাঁয়  চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে শিশুর মৃত্যু

ভাঙ্গার মতো নির্মাতার সঙ্গে কখনোই কাজ করতেন না দীপিকা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৫৩ Time View

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের ‘স্পিরিট’ সিনেমা থেকে সরে দাঁড়ানোর ঘটনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত প্রভাস অভিনীত সিনেমাটি থেকে দীপিকার সরে যাওয়ার এক বছরেরও বেশি সময় পর বিষয়টি আবার সামনে এসেছে। সম্প্রতি পরিচালকের ভাই প্রণয় দাবি করেন, সিনেমাটির মুনাফার ১০ শতাংশ দাবি করেছিলেন দীপিকা। এর পরই নতুন এক তথ্য সামনে এসেছে।

এক সাক্ষাৎকারে দীপিকার ঘনিষ্ঠ একটি সূত্র দাবি করেছে, অভিনেত্রী জীবনে মাত্র একবারই সন্দীপ রেড্ডি ভাঙ্গার সঙ্গে দেখা করেছেন। সেই সাক্ষাতেও পরিচালক এক ঘণ্টা দেরিতে এসেছিলেন বলে দাবি সূত্রটির। সূত্রটি জানায়, ওই বৈঠকে দীপিকা পেশাদার আচরণ করলেও সিনেমার পুরো গল্প তাকে শোনানো হয়নি। শুধু এক লাইনে সিনেমাটির ধারণা জানানো হয়েছিল। অথচ পুরো গল্প না শুনে কোনো সিনেমায় কাজের ব্যাপারে সম্মতি দেন না দীপিকা। তাই শুরু থেকেই ‘স্পিরিট’ তার বিবেচনায় ছিল না বলে দাবি করা হয়েছে।

দীপিকার ঘনিষ্ঠ ওই সূত্র আরও দাবি করেছে, নারীবিদ্বেষী মনোভাবের কারণে সন্দীপ রেড্ডি ভাঙ্গার মতো নির্মাতার সঙ্গে দীপিকা কখনোই কাজ করতে চাইতেন না। শুধু ব্যক্তিজীবনে নয়, তার নির্মিত সিনেমাগুলোতেও এমন মনোভাবের প্রতিফলন দেখা যায় বলে দাবি সূত্রটির। এর আগে দেওয়া এক সাক্ষাৎকারে প্রণয় ‘স্পিরিট’ থেকে দীপিকাকে বাদ দেওয়ার বিষয়ে কথা বলেন। তিনি জানান, পারিশ্রমিক, কাজের সময়সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছিল।

প্রণয়ের ভাষ্য, কারণ একই, যা আগে বলা হয়েছে। একটি ছিল পারিশ্রমিক, দ্বিতীয়টি সময়সূচি। এর বাইরে আরও কিছু কারণ ছিল। তিনি দাবি করেন, দীপিকার সঙ্গে প্রায় ১৮ মাস ধরে আলোচনা করেছিলেন সন্দীপ। সিনেমাটিতে তাকে অভিনয় করানোর ব্যাপারে পরিচালকের আগ্রহ ছিল। তবে শেষ পর্যন্ত দীপিকাকে ছাড়া এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

প্রণয় আরও দাবি করেন, সাম্প্রতিক সময়ে দীপিকার সিনেমার বক্স অফিস সাফল্য তাকে পারিশ্রমিক নিয়ে আলোচনায় শক্ত অবস্থানে রেখেছিল। তার অভিযোগ, দীপিকা শুধু অভিনয়ের পারিশ্রমিক নয়, সিনেমার মুনাফার ১০ শতাংশও দাবি করেছিলেন। প্রণয়ের মতে, এত বড় অংশ দেওয়ার পর সিনেমাটির বাজেট ও আর্থিক হিসাব মেলানো কঠিন হয়ে পড়েছিল।

এ কারণেই তারা বিকল্প খুঁজতে শুরু করেন। পরে বিকল্প অভিনেত্রী খোঁজার খবর প্রকাশ্যে আসতে থাকে। তবে দীপিকার ঘনিষ্ঠ সূত্রের দাবি এবং প্রণয়ের বক্তব্যের মধ্যে পার্থক্য রয়েছে। ফলে ‘স্পিরিট’ থেকে দীপিকার সরে যাওয়ার প্রকৃত কারণ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

সূত্র: এনডিটিভি

 

 

কিউএনবি/আয়শা/২৩ অগাস্ট ২০২৬,/বিকাল ৪:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit