বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
খেলতে গিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করা ঠিক নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী নেত্রকোণায় মাদকদ্রব্য সেবনের দায়ে ৫ জনের অর্থদণ্ড সহ কারাদণ্ড হ্যারি কেইন ইংল্যান্ডের সর্বকালের সেরা খেলোয়াড় : জুড বেলিংহাম বৃন্দাবনের আশ্রমে যেতে ৫ কোটি রুপি নেওয়ার দাবি অস্বীকার করলেন কোহলি, বললেন ‘ভিত্তিহীন’ রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপ দাবি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে চোলাইমদসহ ৩ জন আটক হারানো ৫৩ মোবাইল উদ্ধার, ভুল নম্বরে যাওয়া টাকাও ফেরাল ১৮ এপিবিএন নওগাঁয় পেটে গজ রেখে সেলাইয়ে প্রসূতি মৃত্যু, চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে মামলা রাঙামাটিতে কোতয়ালীর বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার-১২ নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে এক শ্রমিকের মৃত্যু 

নোয়াখালীতে শর্ট সার্কিটের আগুনে পুড়ল ১৭ দোকান

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ অক্টোবর, ২০২২
  • ১৩১ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীর মহেশগঞ্জ বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুন লেগে ১৭ টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় এক  কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। শনিবার (১৫ অক্টোবর) রাত রাত ৪টার দিকে  এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

পুড়ে যাওয়া দোকানের মধ্যে রয়েছে, চাউলের দোকান ৮টি,মুদি দোকান ৬টি, আলু আড়ৎ ১টি, বিরিয়ারি দোকান ১টিসহ ১৭টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৫ অক্টোবর) রাত ৪ টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে বাজারের নৈশ প্রহরীদের চিৎকারে স্থানীয়রা এসে আগুন নেভানোর কাজে যুক্ত হন। 

চৌমুহনী ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেন।  তিনি বলেন, খবর পেয়ে চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায়  ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ৩ টি ইউনিটকে ফেরত পাঠানো হয়েছে। ১ টি ইউনিট এখনো কাজ করছে। 

কোন দোকান থেকে প্রথমে আগুন ছড়িয়েছে তা জানা যায়নি। স্থানীয়দের সঙ্গে কথা বলে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে ১৭টি দোকান পুড়ে গেছে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।   

 

 

কিউএনবি/আয়শা/১৫ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit