মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের পক্ষে সেনা পাঠাবে না যুক্তরাজ্য ইরানের বিদ্যুৎ স্থাপনা-খার্গ দ্বীপ সম্পূর্ণরূপে ধ্বংসে ট্রাম্পের হুমকি সংসদে হাসনাত ভুল স্বীকারের পর যা বললেন সালাহউদ্দিন সম্প্রচার চুক্তি বাতিল, বাংলাদেশে দেখা যাবে না আইপিএল যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ আটোয়ারীতে মাসিক সমন্বয় সভা ও আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ নতুন ছবির ঘোষণা সালমানের, মুক্তি ঈদে ইরান কেন হরমুজের ওপর পূর্ণ সার্বভৌমত্ব চাচ্ছে, শুধুই কি রাজস্ব নাকি অন্য কিছু ঢাবির চারুকলা অনুষদে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি শুরু

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে চিকিৎসকের বাবার মৃত্যু

বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২
  • ২০১ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের নীচে কাটা পড়ে শীতল দেবনাথ (৭৩) নামে এব বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে দাড়িয়ারপুর ব্রিজের কাছ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ব্যক্তি পৌর এলাকার পূর্ব পাইকপাড়া (পাটগুদাম রোডের) অমৃত লাল দেবনাথের ছেলে ও ডা. খোকন দেবনাথের বাবা।
খোকন দেবনাথ জানান,  বৃহস্পতিবার সন্ধ্যায় তার বাবা নিখোঁজ হন। মাথায় টিউমারের অপারেশ করার পর থেকে সে মানসিক ভারসাম্যহীন ছিলেন। এর পর থেকে তাকে বাসা থেকে কোথাও একা যেতে দেওয়া হতো না। গতকাল সন্ধ্যার দিকে কাউকে কোন কিছু না বলে বাসা থেকে বের হয়ে যান। শুক্রবার সকালে পুলিশ দাড়িয়াপুর ব্রিজের পাশে লাশ পড়ে থাকতে দেখে খবর দিলে সেখানে গিয়ে সনাক্ত করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন ফাঁড়ির ইনচার্জ সালাউদ্দিন খান নোমান জানান, সকালে স্হানীয়রা দাড়িয়ারপুর ব্রিজের পাশে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে। রাতের কোনো ট্রেনের নীচে কাটা পড়ে তিনি মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।

কিউএনবি/অনিমা/১৪ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৯:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit