মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবি রেল স্টেশন অদূরে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় ঐশী আক্তার নামে ৫ বছরের শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুটি পাঁচবিবি পৌর শহরের মুন্সিপাড়া মহল্লার ডাবলু হোসেন এর কন্যা। বুধবার বিকাল সাড়ে ৩ টার সময় এ দূর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের চাচা জানান, ঐশীর বাবা ও দাদা স্টেশনে চা-পানের দোকান করেন। প্রতিদিন বাড়ি থেকে বাবার দোকানে ৩-৪ বার যাওয়া-আসা করে ঐশী। আজকেও বাবার দোকান থেকে ঐশীর বয়সের আরো ২ জন মোট ৩ জন বাড়ি যাওয়ার পথে অন্য ২টি শিশু পার হলেও ঐশী আর রেল লাইন পার হতে পরেনি।
ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটি গামী নীলসাগর আন্তঃনগর ট্রেনের ধক্কায় ঐশী ঘটনাস্থলেই নিহত হয়। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব দূর্ঘটনার সতত্যা নিশ্চিত করেন।