বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন

জয়পুরহাটে বিএনপির শোক র‍্যালি ও সমাবেশ

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ২১৮ Time View
মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি : কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে দেশের বিভিন্ন জেলায় বিএনপি’র নেতা-কর্মীদের হত্যা ও হয়রানি করার প্রতিবাদে কালো ব্যাজ ধারণ করে, কালো পতাকা হাতে নিয়ে শোক র‍্যালি করেছে জয়পুরহাট জেলা বিএনপি । সোমবার বেলা ১১ টার দিকে জয়পুরহাট রেলওয়ে স্টেশন থেকে শোক র‍্যালিটি বের করা হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 

র‌্যালী শেষে বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ শামছুল হক এর সভাপতিত্বে  বক্তব্য দেন জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক  গোলজার হোসেন, মাসুদ রানা প্রধান, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামস্ মতিন,  জেলা যুবদলের আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র, যুগ্ম আহবায়ক মনজুরে মওলা পলাশ প্রমুখ। 

সমাবেশে বক্তারা বলেন, ‘সারা দেশে বিএনপিকে বিক্ষোভ মিছিল করতে দেওয়া হচ্ছে না। শান্তিপূর্ণ মিছিলও করতে দেওয়া হচ্ছে না। শান্তিপূর্ণ  কর্মনেসূচীতে নেতা-কর্মীদের পুলিশ লাঠিপেটা করছে। আওয়ামী লীগের লেলিয়ে দেওয়া সন্ত্রাসী বাহিনী লাঠিসোঁটা নিয়ে হামলা চালাচ্ছেন। এভাবে দমন–পীড়ন করে বেশি দিন টিকতে পারবে না এ সরকার। অচিরেই  রাজপথের আন্দোলনের মাধ্যমে গণতান্ত্রিক উপায়েই এ সরকারের পতন ঘটানো হবে।’

 

 

কিউএনবি/আয়শা/১০ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit