বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

জয়পুরহাটে পরকিয়া জেরে খুন, পুলিশের রহস্য উদঘাটন

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ২১৬ Time View

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটে চাঞ্চল্যকর সাজেদা ইসলাম হত্যা মামলার প্রধান দুই হত্যাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা আদালতে এ হত্যাকান্ডের স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছেন। পরকীয়া জেরে হত্যাকারীরা তাকে শ্বাসরোধ করে হত্যা করে। সোমবার দুপুরে জয়পুরহাট পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদোন্নতি প্রাপ্ত) তরিকুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন (ক্রাইম ও অফস্) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন, জয়পুরহাট সদর উপজেলার খনজনপুর এলাকার আনিছুর রহমানের ছেলে আবু সাঈদ (২৩) ও একই মহল্লার জহুরুল ইসলামের ছেলে রাব্বী হোসেন (২৩)। সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, জয়পুরহাট শহরের জানিয়ার বাগান এলাকায় ডাঃ পারভীনের ৫তলার ভাড়াটিয়া সাজেদা ইসলামের সাথে গ্রেপ্তারকৃত আসামী আবু সাঈদের পরকীয়া সম্পর্ক ছিল। গত ২৭ নভেম্বর সকালে আবু সাঈদ ও রাব্বী ওই গৃহবধুর বাড়িতে আসেন। এ সময় সাজেদার কন্যা এসএসসি পরিক্ষা দিতে গেলে তাকে একা পেয়ে তারা তার সাথে শারিরীক সম্পর্ক করতে চাইলে সে বাধা দেয়।

তখণ আসামীরা তাকে শ্বাসরোধে হত্যা করে হাত ও মুখ বেধে রেখে পালিয়ে যায়। পরে খবর পেয়ে বিকেলে পুলিশ সাজেদার লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহত সাজেদার স্বামী হাফিজুল ইসলাম বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যা কান্ডের ১২ দিনের মধ্যে পুলিশ প্রথমে রাব্বি হোসেনকে গ্রেফতার করে। পরে তার দেয়া জবানবন্দতে আসামী আবু সাঈদকে গ্রেফতার করে।

 

 

কিউএনবি/আয়শা/১০ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit