বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:২০ অপরাহ্ন

কলের পানির কারণে চুল পড়ে যাচ্ছে না তো? জেনে নিন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২
  • ১১৫ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : চুল পড়ে গেলে ভীষন বিড়ম্বনার ব্যাপার। নানা ধরনের ওষুধ, শ্যাম্পু বা ঘরোয়া উপায় ব্যবহার করেও অনেক সময় সমস্যার সমাধান হয় না। বর্ষাকালে সমস্যা আরো বাড়তে থাকে। কারণ বর্ষার আর্দ্রতায় চুলের গোড়া নরম হয়ে যায়।

কলের পানিতে কী চুল পড়ে?

চুল পড়ার নানা কারণ থাকতে পারে। এটা বংশগতও হতে পারে। তবে আরেকটি বিষয় জানেন কী? আপনার বাড়ির কলের পানিতেও সমস্যা থাকতে পারে। কলের পানি ‘হার্ড’বা খনিজ সমৃদ্ধ হলে চুল পড়বেই। কারণ ‘হার্ড ওয়াটার’-এ  ধনাত্মক চার্জযুক্ত ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম থাকে। আমাদের চুল আবার ঋণাত্বক চার্জযুক্ত। স্বাভাবিকভাবেই ধনাত্মক আয়নের আকর্ষণে ঋণাত্বক চুলের গোড়া আলগা হয়ে যায়। হাত দিলেই বোঝা যায় চুলের কোমলতা চলে গেছে। চুলে জটও পড়বে বেশি। এর ফলে চুল আচড়াতে গেলেই চুল ছিড়ে যায়।

এই পরিস্থিতি আপনার উপায় দুটি

১. ‘ওয়াটার সফটনা’ নামের একটি যন্ত্র আছে। এই যন্ত্র আপনার ব্যবহার করা পানি থেকে মিনারেল বাদ দিতে সক্ষম। তবে দাম বেশি।
 
২.  শাওয়ার ফিল্টারও লাগাতে পারেন। শাওয়ারের মুখে লাগিয়ে দিলে সব মিনারেল ধরে রাখবে। তবে নিয়মিত পরিষ্কার করতে হয় এটা।  

পানিতে থাকা ক্লোরিন চুলের খুব ক্ষতি করে। ক্লোরিন এমনিতে পানি জীবানুমুক্ত করে। কিন্তু অতিরিক্ত ক্লোরিন চুলের গোড়া নরম করে দেয়। অনেকে সুইমিংপুলে সাঁতার কাটেন তাদের অবশ্যই শাওয়ার ক্যাপ পরে নেওয়া উচিত। সুইমিংপুল থেকে উঠে চুল ভালো করে ধুয়ে নিতে হবে। পানিতে অতিরিক্ত লবণ থাকলেও চুলের জন্য সেটা ভালো নয়। সমুদ্র দেখতে গিয়ে অনেকে গোসল করেন তখন কথাটি মনে রাখবেন।

কোন ভাবেই সমস্যার সমাধান করতে না পারলে কেনা পানি দিয়ে চুল ধুতে পারেন। সেই সঙ্গে পুষ্টিকর খাবার যেমন আমলকী, বিট, ডিম, ফ্ল্যাক্সসিড ইত্যাদি খেতে পারেন।

সূত্র : হিন্দুস্তান টাইমস।

 

 

কিউএনবি/আয়শা/০৭ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit