মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম
৯ জনকে কামড়ানো সেই শিয়ালের মাথা পাঠানো হলো গবেষণাগারে হুতিদের সামরিক সহায়তা বন্ধে ইরানের প্রতি জি৭-এর আহ্বান নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ

হরমুজ প্রণালিতে বাড়েনি জাহাজ চলাচল

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৩৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ দু’টি সামুদ্রিক পথ; হরমুজ প্রণালি এবং বাব আল-মান্দেব মঙ্গলবার জাহাজের যাতায়াত পূর্ববর্তী দিনের মতোই প্রায় অপরিবর্তিত রয়েছে বলে জাহাজ ট্র্যাকিং তথ্যে জানা গেছে। শিপিং ডেটা সংস্থা ‘কপ্লার’-এর তথ্য অনুযায়ী, মঙ্গলবার হরমুজ প্রণালি দিয়ে পাঁচটি ট্যাঙ্কার এবং তিনটি বাল্ক ক্যারিয়ারসহ মোট আটটি জাহাজ অতিক্রম করেছে। এর মধ্যে ছয়টি জাহাজ প্রবেশ করছিল এবং দু’টি প্রণালি থেকে বের হচ্ছিল।

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েল ও ইরানের যুদ্ধ শুরু হওয়ার পর ইরান এই পথটি বন্ধ করে দেওয়ার আগে প্রতিদিন গড়ে ১৩০ থেকে ১৪০টি জাহাজ এই জলপথ দিয়ে চলাচল করত। এর মধ্যেই আবু ধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি অ্যাডনক-এর নিয়ন্ত্রণাধীন একটি এলএনজি ট্যাঙ্কার হরমুজ প্রণালির বাইরে আবারও দেখা গেছে।

‘মুবারাজ’ নামের এই জাহাজটি ১৪ জুলাই সংযুক্ত আরব আমিরাতের দাস আইল্যান্ড থেকে কার্গো লোড করে রওনা দেয় এবং ১৬ জুলাই প্রণালির ভেতরে শেষবারের মতো দেখা যায়। ট্র্যাকিং উপাত্ত অনুযায়ী, জাহাজটি বর্তমানে ভারতের পশ্চিম উপকূলে অবস্থান করছে এবং গুজরারতের দাহেজ টার্মিনালে পণ্য খালাসের কথা রয়েছে। যুদ্ধ শুরু হওয়ার পর এই নিয়ে তৃতীয়বার মুবারাজ দাস আইল্যান্ড থেকে পণ্য নিয়ে প্রণালি পার হলো।

অন্যদিকে, বাব আল-মান্দেব প্রণালিতে মঙ্গলবার মোট ২০টি জাহাজ চলাচল করেছে, যার মধ্যে ১০টি প্রবেশ এবং ১০টি বের হয়েছে। কাতার মঙ্গলবার জানিয়েছে যে, মার্কিন-ইরান যুদ্ধ সমাপ্তির জন্য মধ্যস্থতাকারীরা অগ্রগতির দিকে এগোচ্ছে, যার প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি অস্বীকার করে খোদ তেহরান জানিয়েছে, আলোচনা এখনও আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি।

সূত্র: রয়টার্স

কিউএনবি/অনিমা/০৫ অগাস্ট ২০২৬,/সকাল ১১:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit