মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন

ট্রাম্পের সফরের আগে গলফ কোর্স থেকে অস্ত্রধারী আটক

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৪৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক  : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরের আগে লস অ্যাঞ্জেলেসে তাঁর মালিকানাধীন একটি গলফ কোর্স থেকে এক অস্ত্রধারীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৫ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রেফতার হওয়া ব্যক্তি ৩৮ বছর বয়সী জেনিন জন টেল। তাঁর কাছ থেকে একটি পিস্তল ও অবৈধ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। গোপনে আগ্নেয়াস্ত্র বহন এবং নিষিদ্ধ গোলাবারুদ রাখার অভিযোগে তাকে আটক করা হয়।

লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ বিভাগ জানায়, গলফ কোর্স এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করে ছবি ও ভিডিও ধারণ করছিলেন টেল। পাশাপাশি তিনি সেখানকার নিরাপত্তা ব্যবস্থার প্রস্তুতিও পর্যবেক্ষণ করছিলেন বলে কর্মকর্তাদের দাবি।

ঘটনাটি ঘটে রবিবার বিকেলে। ওই সময় ট্রাম্প রিপাবলিকান পার্টির তহবিল সংগ্রহের একটি নৈশভোজে অংশ নিতে ক্যালিফোর্নিয়ায় অবস্থান করছিলেন।

শেরিফ বিভাগের তথ্য অনুযায়ী, ফেডারেল এজেন্টদের কাছ থেকে সতর্কবার্তা পাওয়ার পর স্থানীয় পুলিশ টেলকে আটক করে। তার বিরুদ্ধে আগে থেকেই একটি মামলার অভিযোগ এবং গ্রেফতারি পরোয়ানা ছিল।

তল্লাশিতে তার কাছ থেকে হলো-পয়েন্ট গুলিভর্তি ম্যাগাজিন উদ্ধার করা হয়। পরে গলফ কোর্সে রাখা তার গাড়ি থেকে একটি লোডেড পিস্তল ও আরও একটি গুলিভর্তি ম্যাগাজিন পাওয়া যায়।

ঘটনার পর এফবিআইয়ের জয়েন্ট টেররিজম টাস্ক ফোর্স এবং লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ বিভাগের কর্মকর্তারা তার বাড়িতে অভিযান চালান। সেখান থেকে একটি এআর-ধরনের রাইফেল, একটি পিস্তল, বডি আর্মার, উচ্চ ধারণক্ষমতার ম্যাগাজিন, বিপুল পরিমাণ গোলাবারুদ এবং উগ্রবাদ-সংক্রান্ত কিছু নোটবুক উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মার্কিন সিক্রেট সার্ভিসের সহযোগিতায় এ ঘটনার তদন্ত চলছে। কর্মকর্তারা জানিয়েছেন, তদন্তের ভিত্তিতে তার বিরুদ্ধে আরও অভিযোগ যুক্ত হতে পারে।

ট্রাম্পের ক্যালিফোর্নিয়া সফর ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এর আগেও ট্রাম্প একাধিক হামলার চেষ্টার মুখে পড়েছেন।

সূত্র: বিবিসি

কিউএনবি/অনিমা/০৫ অগাস্ট ২০২৬,/দুপুর ১২:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit