মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন

টাইফুন দুজুয়ানের তাণ্ডবে জাপানে বিপর্যয়, বাতিল শত শত ফ্লাইট

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক :  শক্তিশালী টাইফুন ‘দুজুয়ান’-এর আঘাতে জাপানের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের কারণে প্রায় ২০ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

জাপানের সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকের তথ্য অনুযায়ী, টাইফুনের প্রভাবে এখন পর্যন্ত দুজনের মৃত্যু হয়েছে। কানাগাওয়াসহ বিভিন্ন এলাকায় আরও চারজন নিখোঁজ রয়েছেন। ঘণ্টায় ১৩০ কিলোমিটার গতিতে বয়ে যাওয়া ঝড়টির দমকা হাওয়ার সর্বোচ্চ গতি ছিল ১৯৪ কিলোমিটার। এতে প্রায় ৫০ হাজার পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়েছে। বাতিল হয়েছে শত শত ফ্লাইট এবং বন্ধ রয়েছে রেল চলাচল।

প্রশান্ত মহাসাগরে ‘সুপার এল নিনো’র কারণে সৃষ্ট এ বছরের ২৫তম টাইফুনটি জাপানে টানা পাঁচ দিনের ছুটির মধ্যে আঘাত হানে। এর ফলে বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানও বাতিল করতে হয়েছে। কানাগাওয়া ও চিবা প্রিফেকচারে ভূমিধসে প্রাণহানির ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে ইয়োকোসুকা শহরের ৬০ বছর বয়সী এক নারী এবং সদেগাউরা শহরের ৫০ বছর বয়সী এক ব্যক্তি রয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সানাই তাকাইচি। পরিস্থিতি মোকাবিলায় চিফ ক্যাবিনেট সেক্রেটারি তাকেহারা ও মন্ত্রী হোসোনোকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

তবে টাইফুনের মধ্যেও যুক্তরাষ্ট্র সফরের পূর্বনির্ধারিত কর্মসূচি অব্যাহত রেখেছেন জাপানের প্রধানমন্ত্রী। মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

সূত্র : বিবিসি

কিউএনবি/অনিমা/২২ সেপ্টেম্বর ২০২৬,/রাত ৮:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit