মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন

স্রোতে ভেসে যাওয়া হস্তিশাবক নৌকায় তুলে বাঁচালেন জেলেরা, ফিরল মায়ের কাছে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : তিস্তার প্রবল স্রোতে ভেসে যাওয়া তিন-চার দিনের এক হস্তিশাবককে উদ্ধার করে মায়ের কাছে ফিরিয়ে দিয়েছেন পাঁচ স্থানীয় মৎস্যজীবী ও বনকর্মীরা। সোমবার ডুয়ার্সে এ ঘটনা ঘটে। হস্তিশাবক উদ্ধারের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সোমবার সকালে পশ্চিমবঙ্গের ডুয়ার্সের জঙ্গল থেকে বেরিয়ে একটি মা হাতি তার সদ্যজাত সন্তানকে নিয়ে তিস্তা নদী পার হওয়ার চেষ্টা করছিল। টানা বৃষ্টিতে নদীর পানির উচ্চতা ও স্রোত বেড়ে যাওয়ায় হঠাৎ স্রোতে ভেসে যায় হস্তিশাবকটি। মা হাতিটি নদীর পাড়ে দাঁড়িয়ে থাকলেও স্রোতের কারণে তাকে উদ্ধার করতে পারেনি।

ভাসতে ভাসতে গজলডোবা থেকে প্রায় চার কিলোমিটার দূরে কাঠামবাড়ি এলাকার পাঞ্জাব বাঁধের ১২ নম্বর স্পারসংলগ্ন নদীতে পৌঁছে হস্তিশাবকটি। এ সময় নদীতে থাকা স্থানীয় মৎস্যজীবীরা সেটিকে দেখতে পান।

পাঁচ মৎস্যজীবী অজয় দাস, বাবলু দাস, গোপাল দাস, মিঠু দাস ও বিশ্বনাথ দাস কাঠের নৌকা নিয়ে নদীতে নেমে হস্তিশাবকটিকে উদ্ধার করেন। পরে সেটিকে নৌকায় তুলে নদীর তীরে নিয়ে আসেন তাঁরা।

খবর পেয়ে আমবাড়ি, শালুগাড়া, বেলাকোবা, আপালচাঁদ ও তারগাড়া রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। উদ্ধার করা হস্তিশাবকটিকে কাঠামবাড়ি রেঞ্জ অফিসে নিয়ে গিয়ে প্রায় দুই ঘণ্টা ধরে প্রাথমিক চিকিৎসা ও সেবাশুশ্রূষা করা হয়।

এরপর বৈকুণ্ঠপুরের জঙ্গলে মা হাতিটির সন্ধানে তল্লাশি শুরু করেন বনকর্মীরা। দীর্ঘ প্রচেষ্টার পর মা হাতিটির অবস্থান শনাক্ত করে সতর্কতার সঙ্গে হস্তিশাবকটিকে তার কাছে নিয়ে যাওয়া হয়। নিজের সন্তানকে কাছে পেয়ে মা হাতিটি সেটিকে গ্রহণ করে। বনকর্মীদের ধারণ করা মা ও শিশুর পুনর্মিলনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

কিউএনবি/অনিমা/২২ সেপ্টেম্বর ২০২৬,/রাত ৮:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit