রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা  প্রদান।  কওমি মাদ্রাসায় শারীরিক শাস্তি নিষিদ্ধ, সুরক্ষা কমিটি গঠন ঝাড়ফুঁকের কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগ, জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা ‘মাদক নির্মূলে শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে’ রিমান্ডে গাজী তানভীরের ওপর নির্যাতনের অভিযোগ ভয়াবহ-উদ্বেগজনক: এবি পার্টি লোহিত সাগরে বিশাল স্বার্থ, তবুও যুদ্ধে জড়াতে নারাজ ইতালি স্বামীর জন্য দোয়া চাইলেন সামান্থা শারমিন চীনের কাছে হের মিশন শুরু বাংলাদেশের মাটিরাঙ্গা।জোনের উদ্যােগে  ২০ তরুণ ফুটবলারকে মাসব্যাপী প্রশিক্ষণ প্রদান।

পাকিস্তানের স্পিনে ধরাশায়ী ওয়েস্ট ইন্ডিজ

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৩৫ Time View

স্পোর্টস ডেস্ক : ৪৩ রানে পিছিয়ে পড়লেও, দ্বিতীয় ইনিংসের শুরুতে এতটা ব্যাকফুটে ছিল না ওয়েস্ট ইন্ডিজ। পোর্ট অব স্পেন টেস্টের তৃতীয় দিনে ৪০.৫ ওভারে ১০৩ রান তুলতেই স্বাগতিকরা ৬ উইকেট হারিয়ে বসেছে। ফলে পাকিস্তানের বিপক্ষে হাতে আর ৪ উইকেট থাকা ক্যারিবীয়দের লিড স্রেফ ৬০ রান। মূলত স্পিনার সাজিদ খান ও আলি উসমানের ঘূর্ণিতে দিশেহারা হয়ে উইন্ডিজ ব্যাটাররা লাগাম হারিয়েছেন।

দ্বিতীয় দিন শেষে অবশ্য পাকিস্তান প্রথম ইনিংসের ব্যাটিংয়ে যেমন শক্ত অবস্থানে ছিল, সেটি ধরে রাখতে পারেনি পরদিন। বাবর আজম আর স্রেফ ২ রান (৮৮) যোগ করতেই রানআউটে কপাল পুড়েছেন। আব্দুল্লাহ শফিক ও সাজিদ খানের ৫৯ রানের জুটিই মূলত পাকিস্তানকে লিড নিতে উৎসাহ জুগিয়েছে। অথচ ২ উইকেটে ২৬৬ রান নিয়ে আগেরদিন শেষ করা পাকিস্তান পরদিন ৩১ রান যোগ করতেই হারায় আরও ৪ উইকেট।

১৪৭ বলে ১০ চার ও ১ ছক্কায় ৮৮ রান করেন বাবর। তবে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন শফিক। ক্রিকেটীয় ব্যাকরণ মেনে ব্যাটে ছন্দ তোলা এই ডানহাতি তারকা ৩২৩ বলে ১৫ চার ও ৩ ছক্কায় ১৬০ রান করেছেন। এ ছাড়া সাজিদ ৩০ রান করেন। তৃতীয় দিনে মূলত পাকিস্তানি ব্যাটারদের ওপর ছড়ি ঘুরিয়েছেন স্পিনার জোমেল ওয়ারিকান। বাঁ-হাতি এই অর্থোডক্স স্পিনার শিকার করেন ৬ উইকেট। এ ছাড়া শামার জোসেফ ২ ও জেইডেন সিলস ১ উইকেট নেন।

৪৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে নেমে ক্যারিবীয়রা ৪০ রানের পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। যা দিনশেষে পরিণত হয় ১০৩/৬। অবশ্য আগের ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ ৭৩ রান করা জাস্টিন গ্রিভসই এখন স্বাগতিকদের মূল ভরসা। তাকে সঙ্গ দিতে চতুর্থ দিনে ক্রিজে নামবেন ব্রেন্ডন কিং। এই ইনিংসে কাভেম হজ ৩৪, তেজনারায়ণ চন্দরপল ও রোস্টন চেজ সমান ১৭ রান করেছেন। 

পাকিস্তানের পক্ষে এখন পর্যন্ত সাজিদ ৪ এবং উসমান ২ উইকেট শিকার করেছেন। প্রথম ইনিংসেও সমান ৪ উইকেট ছিল সাজিদের পকেটে। সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ৯০ রানে জিতেছিল। এবার দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানের সামনে সিরিজে সমতা টানার সুযোগ।

কিউএনবি/অনিমা/০৫ অগাস্ট ২০২৬,/সকাল ১১:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit