রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন

বিশ্ব একাদশ বনাম ভারত একাদশ ম্যাচ আয়োজনের ভাবনা বিসিসিআইয়ের

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১ Time View

স্পোর্টস ডেস্ক : নিজেদের একশ বছর পূর্তি উদযাপনের জন্য ভারত এবং রেস্ট অব দ্য ওয়ার্ল্ড একাদশের মধ্যে একটি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। শুক্রবার মুম্বাইয়ে বার্ষিক সাধারণ সভা শেষে এক বিবৃতিতে বিসিসিআই জানায়, ২০২৮ সালে বোর্ডের শতবর্ষ উদযাপনের প্রক্রিয়া শুরু করেছে তাদের সাধারণ পরিষদ।

তবে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই আলোচনা এখনও একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে। উদযাপনের পরিকল্পনা ঠিক কীভাবে সাজাবে বোর্ড, তা এখনো স্পষ্ট নয়। এখন পর্যন্ত মোট নয়টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে আইসিসি বিশ্ব একাদশ। ২০০৫ সালের জানুয়ারিতে এশিয়া একাদশের বিপক্ষে একটি ওয়ানডে খেলে তারা।

এরপর ২০০৫ সালের অক্টোবরে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি ওয়ানডে এবং একটি টেস্ট খেলে। ২০১৭ সালের সেপ্টেম্বরে পাকিস্তানের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলে তারা। এছাড়া ২০১৮ সালের মে মাসে লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি টি-টোয়েন্টি খেলে বিশ্ব একাদশ। আইসিসি বিশ্ব একাদশের বিপক্ষে এখনো কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি ভারতীয় দল।

 

 

কিউএনবি/আয়শা/২০ সেপ্টেম্বর ২০২৬,/বিকাল ৫:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit