রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গা।জোনের উদ্যােগে  ২০ তরুণ ফুটবলারকে মাসব্যাপী প্রশিক্ষণ প্রদান। তেহরানে ফরাসি ভাষা কেন্দ্র বন্ধ করে দিল ইরান যুক্তরাষ্ট্রের মিথ্যা বক্তব্য বিশ্বাস করে না বিশ্ব: ইরান কাপ্তাই হ্রদের জলছোঁয়া সৌন্দর্যে মুখর রাঙামাটি, বাড়ছে পর্যটকের ভিড় শার্শায় গোয়াল ঘর থেকে ককটেলসাদৃশ্য ৩টি বস্তু উদ্ধার শার্শার নিষিদ্ধ যুবলীগের সাধারন সম্পাদক সোহরাব ঢাকার হাতিরঝিল এলাকা থেকে আটক শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করে ফের শীর্ষে ইংল্যান্ড  আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার জাতীয়তাবাদী মোটর চালক দলের ঢাকা জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা আওয়ামী লীগের কর্মসূচি প্রতিরোধ ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে মাটিরাঙ্গায় ছাত্রদলের মোটরসাইকেল বিক্ষোভ। 

আবারও হ্যাটট্রিক রাফিনিয়ার, বার্সেলোনার সাতে সাত

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ Time View

স্পোর্টস ডেস্ক : সেভিয়ার মাঠে গত মৌসুমে হারের তিক্ত অভিজ্ঞতা নিয়ে মাঠ ছেড়েছিল। নতুন মৌসুমে উড়তে থাকা দলটি সেই মাঠে ফিরে ওই হারের শোধ তুলল। দুর্দান্ত ফর্মে থাকা রাফিনিয়া এক সপ্তাহের ব্যবধানে টানা দুই ম্যাচে হ্যাটট্রিক করলেন।

রামোন সানচেজ পিজুয়ানে পিছিয়ে পড়ে ৩-১ গোলে জিতল বার্সেলোনা। কাতালান ক্লাব চলতি মৌসুমে এনিয়ে সব প্রতিযোগিতা মিলে অষ্টম জয় পেল। গত সপ্তাহে রেসিং সান্তান্দারের বিপক্ষে বার্সার ৭-২ গোলের জয়ে তিন গোল করেছিলেন রাফিনিয়া। চার দিনের মধ্যে দ্বিতীয় হ্যাটট্রিক করলেন তিনি। ২৯ বছর বয়সী ফরোয়ার্ড সব প্রতিযোগিতা মিলে ১৪ গোল করলেন।
১৯তম মিনিটে ইউসুফ ফোফানার হেডে এগিয়ে যায় স্বাগতিকরা। তবে দ্রুত জবাব দেন রাফিনিয়া। তিন মিনিটের মধ্যে আন্দ্রেস ক্রিস্টেনসেনের পাস ধরে নিচু ও কোনাকুনি শটে জাল কাঁপান তিনি।
ব্রাজিলিয়ান তারকার দ্বিতীয় গোল এসেছে দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে। লামিন ইয়ামালের বক্সের ভেতরে বাড়ানো বলে হেড করেন তিনি। ৬৪তম মিনিটে রাফিনিয়ার একটি শট পোস্টে লাগলেও পাঁচ মিনিট পর হ্যাটট্রিক করে ফেলেন। 
৭৭তম মিনিটে রাফিনিয়ার বদলি নামা কারিম আদেয়েমি শেষ মুহূর্তে চতুর্থ গোলের খুব কাছে ছিলেন। কিন্তু সরাসরি গোলকিপারের দিকে বল মারেন তিনি।
৭ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। সমান ১৫ পয়েন্ট নিয়ে পরের দুটি স্থানে থাকা রিয়াল মাদ্রিদ ও অ্যাতলেটিকো মাদ্রিদ পয়েন্ট ব্যবধান কমাতে রাতে মুখোমুখি হচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/২০ সেপ্টেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit