আওয়ামী লীগের কর্মসূচি প্রতিরোধ ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে মাটিরাঙ্গায় ছাত্রদলের মোটরসাইকেল বিক্ষোভ।
জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি ।
Update Time :
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
১৯
Time View
জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি : নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি প্রতিরোধ, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার দাবিতে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মোটরসাইকেল বিক্ষোভ মিছিল করেছে পৌর ও কলেজ ছাত্রদল।
রবিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে মাটিরাঙ্গা পৌর ও কলেজ ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে অংশ নেন। বিক্ষোভ মিছিলটি মাটিরাঙ্গা পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। পরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন সময়ে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা ও ভয়ভীতি সৃষ্টির চেষ্টা করছে। এসব হামলা বন্ধ এবং রাজনৈতিক সহিংসতা পরিহারের দাবি জানান তারা।
বক্তারা বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও কোনো ধরনের হামলা, ভয়ভীতি বা সহিংসতা কাম্য নয়। শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার আহ্বান জানান তারা।
এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সদস্য মোহাম্মদ দিদার হোসেন, মাটিরাঙ্গা পৌর ছাত্রদল নেতা মো. শাহিন আলম, সাবেক যুগ্ম আহ্বায়ক সোহাগ মিয়া, সাবেক সদস্য মো. মামুন, মো. ইসমাইল হোসেন সুজন, মো. নাজিম উদ্দিন রাজু, ছাত্রনেতা মো. শাহজাহান আলী সাজু, মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদল ছাত্রনেতা মো. সজিব হোসেন এবং কলেজ ছাত্রদল নেতা মো. জুবায়ের হোসেন সুজনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।