মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন রাতের আঁধারে ব্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই, ভিডিও ভাইরাল সঠিক তথ্য পেলে সিদ্ধান্ত বাস্তবায়ন সহজ হবে: পরিবেশ প্রতিমন্ত্রী ফোনের চার্জিং পোর্টে পানি ঢুকলে যে ভুলগুলো করবেন না জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব বিএমইউতে কিডনি প্রতিস্থাপনের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে সেমিনার

কাপ্তাই হ্রদের জলছোঁয়া সৌন্দর্যে মুখর রাঙামাটি, বাড়ছে পর্যটকের ভিড়

আলমগীর মানিক,রাঙামাটি প্রতিনিধি।
  • Update Time : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৮ Time View

আলমগীর মানিক, রাঙামাটি : ‘বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন বাড়ছে পর্যটকের আনাগোনা। বিশেষ করে ছুটির দিনগুলোতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরিবার-পরিজন নিয়ে হাজারো পর্যটক ছুটে আসছেন পাহাড়ের শহর রাঙামাটিতে। তাদের পদচারণায় মুখর হয়ে উঠছে জেলার বিভিন্ন পর্যটনকেন্দ্র।

বর্ষার বৃষ্টিতে পাহাড়ি ছড়া ও ঝরনা থেকে নেমে আসা পানিতে টইটম্বুর কাপ্তাই হ্রদ এখন নতুন রূপে সেজেছে। বিস্তৃত জলরাশি, চারপাশের সবুজ পাহাড়, পাহাড়ের বুক চিরে নেমে আসা ঝরনার কলকল শব্দ আর মেঘ-পাহাড়ের মিতালি পর্যটকদের মুগ্ধ করছে। পরিবার-পরিজন নিয়ে নৌকায় হ্রদ ঘুরে দেখার পাশাপাশি অনেকে ছুটছেন পাহাড়ি ঝরনাগুলোতেও।

রাঙামাটির প্রধান পর্যটনকেন্দ্র ঝুলন্ত সেতু, কাপ্তাই হ্রদের বিভিন্ন নৌপথ, পাহাড়ি ঝরনা ও আশপাশের দর্শনীয় স্থানগুলোতে ছুটির দিনে পর্যটকদের উপস্থিতি চোখে পড়ার মতো। কেউ নৌকায় চড়ে হ্রদের নীল জলরাশি আর পাহাড়ের সৌন্দর্য উপভোগ করছেন, আবার কেউ ঝরনার স্বচ্ছ পানিতে পা ভিজিয়ে উপভোগ করছেন বর্ষার পাহাড়ি প্রকৃতি।

পর্যটকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্ষায় রাঙামাটির সৌন্দর্য অন্য সময়ের তুলনায় অনেকটাই আলাদা। পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদ পানিতে পরিপূর্ণ থাকায় নৌভ্রমণে যেমন বাড়তি আনন্দ মিলছে, তেমনি বর্ষার পানিতে প্রাণ ফিরে পাওয়া ঝরনাগুলোও হয়ে উঠেছে আকর্ষণের অন্যতম কেন্দ্র।

ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আসা পর্যটকেরা বলছেন, শহরের ব্যস্ততা থেকে দূরে কয়েকটি দিন প্রকৃতির কাছাকাছি কাটাতেই তাদের রাঙামাটি ভ্রমণ। পাহাড়, হ্রদ ও ঝরনার সমন্বিত সৌন্দর্য তাদের ভ্রমণের আনন্দ আরও বাড়িয়ে দিচ্ছে।

এদিকে পর্যটকের সংখ্যা বাড়ায় নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করেছে পুলিশ।  রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব জানান, পর্যটনকেন্দ্র ও গুরুত্বপূর্ণ সড়কগুলোতে নজরদারি বাড়ানোর পাশাপাশি পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

পর্যটকদের নিরাপত্তা, যান চলাচল এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। প্রকৃতির অপরূপ সাজে সেজে ওঠা রাঙামাটি এখন যেন বর্ষার নতুন রূপে পর্যটকদের ডাকছে। পাহাড়ের সবুজ, কাপ্তাই হ্রদের টইটম্বুর জলরাশি আর ঝরনার ছলছল শব্দে প্রতিদিনই মুখর হয়ে উঠছে পার্বত্য এই জনপদ।

কিউএনবি/আয়শা/২০ সেপ্টেম্বর ২০২৬,/রাত ৮:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit