রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন

শার্শায় গোয়াল ঘর থেকে ককটেলসাদৃশ্য ৩টি বস্তু উদ্ধার

শার্শা(যশোর)সংবাদদাতা
  • Update Time : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২২ Time View

শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শায় পুলিশ একটি গোয়াল ঘর থেকে ককটেলসাদৃশ্য ৩টি বস্তু উদ্ধার করেছে। ঘটনাটি ঘটেছে রবিবার ভোরে শার্শার লক্ষরপুর ইউনিয়নের খামারপাড়া গ্রামে। পুলিশ জানায় ৯৯৯ এ ফোন পেয়ে রবিবার ভোরে শার্শার খামার পাড়া গ্রামে কৃষক ইউনুছ আলীর গোয়াল ঘর থেকে একটি ব্যাজারের ব্যাগে রক্ষিত টেপ দিয়ে পেচানো ককটেলসাদৃশ্য ৩টি বস্তু উদ্ধার করা হয়। ঘটনার পর তেকে গোয়াল ঘরের মালিক ইউনুছ আলী ও তার ছোেল আবু বক্কর পালিয়েছে।

স্থানীয়রা জানায় রবিবার সকালে খামারপাড়া পূর্ব পাড়া গ্রামের ইউনুছ আলি তার গোয়াল ঘর থেকে গরু বের করার সময় একটি সাদা প্লাস্টিকের ব্যাগ দেকতে পায়। এ সময় বাড়ির পাসের লোকজন এসে ব্যাগের ভিতরে লাল কসটেপ দিয়ে মোড়ানো ৩টি ককটেল সাদৃশ্য বস্তু দেকতে পায়্। এ সময় তারার ৯৯৯ এ ফোন দিলে শার্শার গোড়পাড়া আইসি ক্যাম্পের এস আই আনিছুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনা স্থলে যেয়ে বস্তু গুলো জব্দ করেন। এ ব্যাপারে স্থানীয়দের ধারন শনিবার রাতে অজ্ঞাত কে বা কাহারা এ গুলো সেখানে রেখে দিয়েছে। তবে কারা এ কাজ করেছে তা তাৎক্সনিক ভাবে জানা যায়নি।

এ ব্যাপারে জানতে চাইলে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, রবিবার ভোরে শার্শার খামার পাড়া গ্রামের একটি গোয়াল ঘর থেকে লাল কসটেপে মোড়ানো ৩টি ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে। তিনি বলেন ধারনা করা হচ্ছে যে কেউ বস্তু ৩টি রাতের আধারে একটি প্যাকেটে করে গোয়াল ঘরে রেখে দিয়েছে। বিষযটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

 

 

কিউএনবি/আয়শা/২০ সেপ্টেম্বর ২০২৬,/রাত ৮:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit