বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় নির্বিঘ্নে উৎপাদন কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান ডিআইজির নরসিংদীতে ৭ পিস ইয়াবাসহ যুবক আটক, এক বছরের কারাদণ্ড মেসিকে টপকে চ্যাম্পিয়ন্স লিগে হালান্ডের বিরল রেকর্ড পারিবারিক ঐক্যেই কমেছে ভারতের দারিদ্র্য, ধুঁকছে অন্যরা সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ: নাহিদ ‘সকাল ১১টাতেই মুখে মদের গন্ধ’, কাকে ইঙ্গিত করলেন রাহুল গান্ধী? হামের টিকা ইস্যুতে দায়ীদের জবাব দিতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী খানজাহান আলীর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

খানজাহান আলীর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ১৯ Time View

ডেস্ক নিউজ : বাগেরহাটে হযরত খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) মোংলা বন্দরে নির্ধারিত একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি সম্পন্ন করার পর তিনি বাগেরহাটে পৌঁছান এবং হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজারে উপস্থিত হন।

সেখানে প্রধানমন্ত্রী পবিত্র মাজার জিয়ারত করেন এবং দেশের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে খাস দোয়া ও মোনাজাতে অংশ নেন। মাজার জিয়ারতে যাওয়ার পথে খুলনা-মোংলা মহাসড়কের কাটাখালি মোড়ে আয়োজিত এক পথসভায় বক্তব্য দেন তিনি।

এর আগে, সফরের শুরুতে সকালে মোংলায় ইনভেস্ট বাংলাদেশ এবং চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে আয়োজিত অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতাবিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে তিনি মোংলা বন্দরের সার্বিক সম্প্রসারণ ও আধুনিকায়ন প্রকল্পের শুভ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

বাগেরহাটে মাজার জিয়ারত শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফরসূচি অনুসরণের কথা রয়েছে, যেখানে বিকেলে তিনি খুলনা জেলা স্টেডিয়ামে একযোগে সারা দেশে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।

 

 

কিউএনবি/আয়শা/০৫ নভেম্বর ২০২৬,/বিকাল ৪:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit