বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় নির্বিঘ্নে উৎপাদন কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান ডিআইজির নরসিংদীতে ৭ পিস ইয়াবাসহ যুবক আটক, এক বছরের কারাদণ্ড মেসিকে টপকে চ্যাম্পিয়ন্স লিগে হালান্ডের বিরল রেকর্ড পারিবারিক ঐক্যেই কমেছে ভারতের দারিদ্র্য, ধুঁকছে অন্যরা সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ: নাহিদ ‘সকাল ১১টাতেই মুখে মদের গন্ধ’, কাকে ইঙ্গিত করলেন রাহুল গান্ধী? হামের টিকা ইস্যুতে দায়ীদের জবাব দিতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী খানজাহান আলীর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

‘সকাল ১১টাতেই মুখে মদের গন্ধ’, কাকে ইঙ্গিত করলেন রাহুল গান্ধী?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ২৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে ব্যক্তিগত আক্রমণ করে নতুন রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছেন কংগ্রেস নেতা ও লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। 

বুধবার (৪ নভেম্বর) পাঞ্জাবের সাংরুরে কংগ্রেসের ‘ইনসাফ সমাবেশে’ বক্তব্য দিতে গিয়ে ভগবন্ত মানকে নিশানা করেন রাহুল। তিনি বলেন, লোকসভায় ভগবন্ত মান তার পাশে বসতেন। সে সময় তার সঙ্গে ব্যক্তিগতভাবে পরিচিত হওয়ার অভিজ্ঞতা রয়েছে।

রাহুলের দাবি, সকাল ১১টার সময়ও ভগবন্ত মানের নিঃশ্বাসে মদের গন্ধ পাওয়া যেত। তবে ভগবন্ত মানের ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য করতে চান না বলেও জানান রাহুল।

তার মতে, কেউ মদ্যপান করবেন কি না, সেটি একান্তই তার ব্যক্তিগত বিষয়। কিন্তু পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তির ক্ষেত্রে বিষয়টি আলাদা। কারণ, রাজ্যে মাদকাসক্তির বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব তার।

রাহুল বলেন, যার বিরুদ্ধে দিনের বেলাতেই মদ্যপ থাকার অভিযোগ উঠছে, তার পক্ষে মাদকাসক্তির বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দেওয়া কঠিন। পাঞ্জাবকে মদ ও মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে এমন একজন নেতা প্রয়োজন, যিনি মাদকাসক্ত মানুষের যন্ত্রণা বুঝবেন এবং রাজ্যের মানুষের পাশে দাঁড়াবেন।

রাহুলের বক্তব্যের পরই পাল্টা আক্রমণে নামে আম আদমি পার্টি। দিল্লিতে দলটির সভাপতি সৌরভ ভরদ্বাজ বলেন, রাহুল গান্ধীর বিরুদ্ধেও মাদক সেবনের অভিযোগ উঠেছে। তবে অভিযোগ উঠলেই তা সত্য প্রমাণিত হয় না। 

তার মতে, রাহুলের মতো একজন নেতার কাছ থেকে এমন নিম্নরুচির মন্তব্য প্রত্যাশিত নয়। সৌরভ আরও বলেন, বিজেপি ও কংগ্রেসের কাছে পাঁচ রাজ্যের নির্বাচন নিয়ে বিশেষ আগ্রহ নেই। তাদের মূল লক্ষ্য পাঞ্জাবকে আক্রমণ করা। রাহুলের মন্তব্যকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেও ইঙ্গিত দেন তিনি।

পাঞ্জাবের সমাবেশ থেকে শুধু মুখ্যমন্ত্রী ভগবন্ত মান নন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও আক্রমণ করেন রাহুল। মাদক সমস্যার বিরুদ্ধে লড়াইয়ে শাহের দেওয়া সময়সীমা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, এ সমস্যা মোকাবিলায় তিন বছরের সময়সীমা দেওয়া হয়েছিল। তবে আগামী তিন বছর পর অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী থাকবেন কি না, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/০৫ নভেম্বর ২০২৬,/বিকাল ৪:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit