বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় নির্বিঘ্নে উৎপাদন কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান ডিআইজির নরসিংদীতে ৭ পিস ইয়াবাসহ যুবক আটক, এক বছরের কারাদণ্ড মেসিকে টপকে চ্যাম্পিয়ন্স লিগে হালান্ডের বিরল রেকর্ড পারিবারিক ঐক্যেই কমেছে ভারতের দারিদ্র্য, ধুঁকছে অন্যরা সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ: নাহিদ ‘সকাল ১১টাতেই মুখে মদের গন্ধ’, কাকে ইঙ্গিত করলেন রাহুল গান্ধী? হামের টিকা ইস্যুতে দায়ীদের জবাব দিতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী খানজাহান আলীর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

মেসিকে টপকে চ্যাম্পিয়ন্স লিগে হালান্ডের বিরল রেকর্ড

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ২৪ Time View

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগে আর্লিং হালান্ডের গোল করার ধারাবাহিকতা যেন থামছেই না। লাইপজিগের বিপক্ষে ম্যানচেস্টার সিটির ম্যাচে ৭৭ মিনিট পর্যন্ত ২-২ সমতা থাকলেও শেষ পর্যন্ত নায়ক হয়ে ওঠেন নরওয়ের এই স্ট্রাইকার। ৭৮ মিনিটে এলিয়ট অ্যান্ডারসনের বাড়ানো ক্রস থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে গোল করে দলকে ৩-২ ব্যবধানে জয় এনে দেন তিনি।

লাইপজিগের বিপক্ষে হালান্ডের গোল করার অভ্যাসটা বেশ পুরোনো। বরুসিয়া ডর্টমুন্ড ও ম্যানচেস্টার সিটির হয়ে জার্মান ক্লাবটির মুখোমুখি হয়ে বারবার সফল হয়েছেন তিনি। এবারও তার ব্যতিক্রম হয়নি। সব মিলিয়ে লাইপজিগের বিপক্ষে ৯ ম্যাচে ১৩ গোল করেছেন এই স্ট্রাইকার। ক্যারিয়ারে অন্য কোনো দলের বিপক্ষে এত গোল করতে পারেননি তিনি।

তবে হালান্ডের দাপট শুধু লাইপজিগের বিপক্ষেই সীমাবদ্ধ নয়। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসেও গোলের অনন্য নজির গড়েছেন তিনি। টুর্নামেন্টে এখন পর্যন্ত ৬১ ম্যাচ খেলে তার গোলসংখ্যা ৬২। অন্তত ২০টি ম্যাচ খেলেছেন এমন ফুটবলারদের মধ্যে একমাত্র হালান্ডেরই গোলসংখ্যা ম্যাচের সংখ্যাকে ছাড়িয়ে গেছে। অর্থাৎ প্রতি ম্যাচে তার গোলের গড় ১.০২।

এই পরিসংখ্যানে হালান্ডের পেছনে রয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। চ্যাম্পিয়ন্স লিগে ১৬৩ ম্যাচে ১২৯ গোল করা মেসির গোলের গড় ০.৭৯। ফলে গোল করার হারে মেসিকে ছাড়িয়ে নতুন উচ্চতায় পৌঁছেছেন ম্যানচেস্টার সিটির এই নরওয়েজীয় তারকা।

এদিকে ম্যাচে গোল করে জয়ের নায়ক হলেও সিটির গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মার জন্য রাতটি খুব একটা স্বস্তির ছিল না। ৪৯ মিনিটে তার ভুলের সুযোগ কাজে লাগিয়েই ম্যাচে সমতা ফেরায় লাইপজিগ।

এই জয়ের ফলে চ্যাম্পিয়ন্স লিগে চার ম্যাচে তৃতীয় জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার সিটি। অন্যদিকে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে তিন পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে তারা। চ্যাম্পিয়ন্স লিগের আরেক ম্যাচে স্লাভিয়া প্রাহাকে ২-১ গোলে হারিয়েছে আর্সেনাল।

 

 

কিউএনবি/আয়শা/০৫ নভেম্বর ২০২৬,/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit