রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম
তিন ঘণ্টার ব্যবধানে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া নেতৃত্ব হারিয়ে ক্ষুব্ধ রশিদ খান বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী সারোগেসির মাধ্যমে মা হয়েছেন লেডি গাগা, সন্তানের কী নাম রাখলেন বিকট শব্দে বিস্ফোরণের পর আশুলিয়ায় কারখানায় আগুন ট্রাম্পের নিষেধাজ্ঞার পর হোয়াইট হাউসে প্রবেশে বাধার মুখে সিএনএনের সাংবাদিকরা যুক্তরাষ্ট্র ও মিত্রদের বড় ধরনের নতুন হামলার প্রস্তুতি, কঠোর হুঁশিয়ারি ইরানের মোদির জন্মদিনের অনুষ্ঠানে না থাকায় শিক্ষার্থীদের জরিমানা, সমালোচনার ঝড় দিল্লিতে ভোটার তালিকায় গড়মিল, একাধিক রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তাকে নোটিশ টম ক্রুজকে ফুটবল শেখালেন টেলর সুইফট, জানালেন কী কথা হয়েছিল

তেহরানে ফরাসি ভাষা কেন্দ্র বন্ধ করে দিল ইরান

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১ Time View

আন্তর্জাতিক ডেস্ক  : যুক্তরাষ্ট্রের সঙ্গে চলা সংঘাতের মধ্যেই ‘অবৈধ কার্যকলাপের’ অভিযোগে এনে তেহরানে অবস্থিত ফ্রান্সের দূতাবাসের সাথে সংশ্লিষ্ট একটি ফরাসি ভাষা শিক্ষা কেন্দ্র বন্ধ করে দিয়েছে ইরান। রবিবার (২০ সেপ্টেম্বর) তেহরান প্রসিকিউটর অফিসের জারি করা এক বিচারিক আদেশের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ভাষা শিক্ষার আড়ালে দেশটির অবৈধ কার্যকলাপ এবং স্বীকৃত কূটনৈতিক রীতিনীতির পরিপন্থী আচরণের জেরে কেন্দ্রটি বন্ধের সিদ্ধান্ত নেওয়া নেওয়া হয়।

সংস্থাটিরতথ্য মতে, ইরানের আইন ও বিধিমালা অনুযায়ী কার্যক্রম পরিচালনার লাইসেন্স সংগ্রহের জন্য আইনি কর্তৃপক্ষের পক্ষ থেকে একাধিকবার সতর্ক করা হয়েছে। এরপরও নির্দেশনা অমান্য করে বছরের পর বছর ধরে ‘ভাষা শিক্ষার আড়ালে’ তাদের কার্যক্রম চালিয়ে আসছিল।

প্রতিবেদনে দাবি করা হয়েছে, কেন্দ্রটি ‘ভাষা শিক্ষার নাম ব্যবহার করে ইরান ও ইসলামি সংস্কৃতির পরিপন্থী এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করেছে। পাশাপাশি দেশের মেধাবীদের শনাক্ত করা, তাদের মধ্যে যোগাযোগ গড়ে তোলা এবং দেশত্যাগে সহায়তা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। যদিও ইরানের এই পদক্ষেপের বিষয়ে ফ্রান্সের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে গত মাসে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে ‘হস্তক্ষেপের’ অভিযোগে ফরাসি কূটনীতিকদের বিরুদ্ধে ইরান অনুরূপ পদক্ষেপ নেওয়ার পর ফ্রান্স ইরানি কূটনীতিকদের বহিষ্কার করেছিল।

সূত্র: তাসনিম ও আনাদোলু নিউজ এজেন্সি।

কিউএনবি/অনিমা/২০ সেপ্টেম্বর ২০২৬,/রাত ৮:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit