বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

চাঁদে বিধ্বস্ত হবে স্পেসএক্সের একটি রকেট

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ১৩ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্সের ‘ফ্যালকন-৯’ রকেটের বড় অংশ নিয়ন্ত্রণ হারিয়ে চাঁদের বুকে বিধ্বস্ত হতে যাচ্ছে। দুটি বাণিজ্যিক চন্দ্রযান উৎক্ষেপণের পর সূর্য ও পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির টানে এটি গতিপথ পরিবর্তন করে চাঁদের দিকে ছুটে চলেছে।

মার্কিন মহাকাশ সংস্থা নাসা এবং জ্যোতির্বিজ্ঞানীরা নিশ্চিত করেছেন, ফ্যালকন-৯ রকেটের প্রায় চার হাজার কেজি ওজনের দ্বিতীয় অংশটি বুধবার ভোরে আইন্সটাইন ক্রেটারের কাছে আছড়ে পড়বে। প্রতি ঘণ্টায় প্রায় ৫,৪৩৬ মাইল বেগে হতে যাওয়া এই সাংঘর্ষিক আঘাতে পৃথিবীর ওপর কোনো বিপজ্জনক প্রভাব পড়বে না। তবে প্রচণ্ড এই ধাক্কায় চাঁদের মাটিতে ৬৫ থেকে ৯০ ফুট চওড়া একটি নতুন খাদের সৃষ্টি হবে বলে ধারণা করছেন তারা।

চাঁদের গায়ে কোনো কৃত্রিম বস্তুর সরাসরি আঘাতের এমন বিরল ঘটনা দেখার জন্য পৃথিবীর অনেক মহাকাশ গবেষক টেলিস্কোপ তাক করে প্রস্তুত রয়েছেন। বিজ্ঞানীরা বলছেন, এই সংঘর্ষের ফলে চাঁদের পৃষ্ঠ থেকে শিলা ও ধূলিকণা প্রায় ৫০০ মাইল দূরে ছিটকে পড়তে পারে।

বর্তমানে নাসা তাদের ঐতিহাসিক ‘আর্টেমিস’ প্রকল্পের মাধ্যমে চাঁদে নতুন করে মানুষ পাঠানো ও গবেষণা কেন্দ্র গড়ার প্রস্তুতি নিচ্ছে। সেখানে প্রতিরক্ষামূলক বায়ুমণ্ডল না থাকায় ভবিষ্যতে মহাকাশ বর্জ্য কীভাবে নভোচারী ও যন্ত্রপাতির জন্য হুমকি হয়ে উঠতে পারে, তা বুঝতে এই দুর্ঘটনা বড় ধরনের বৈজ্ঞানিক সহায়তা দেবে। তাই এই আঘাতের স্থান ও ধূলিকণার গতিপ্রকৃতি পর্যবেক্ষণ করে সুরক্ষাব্যবস্থা জোরদার করতে চান গবেষকেরা।

কিউএনবি/অনিমা/০৫ অগাস্ট ২০২৬,/সকাল ৯:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit