বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন

আজ রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৫৫ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর শাহবাগ, সোহরাওয়ার্দী উদ্যান ও মানিক মিয়া এভিনিউ এলাকায় আজ বিভিন্ন কর্মসূচি উপলক্ষে বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। যানজট এড়াতে নগরবাসীকে বিকল্প সড়ক ব্যবহার এবং সংশ্লিষ্ট এলাকা এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ৫ আগস্ট ভোর ৫টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শাহবাগ, সোহরাওয়ার্দী উদ্যান, খেজুর বাগান ও মানিক মিয়া এভিনিউ-সংলগ্ন এলাকায় যান চলাচল সীমিত থাকবে। একই সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে ইউটার্ন ও ডাইভারশন কার্যকর করা হবে।

ফার্মগেট থেকে শাহবাগ অভিমুখী যানবহন: হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং হতে বামে মোড় নিয়ে হেয়ার রোড ও মিন্টো রোড ব্যবহার করতে হবে।

গোলাপশাহ মাজার ক্রসিং থেকে: হাইকোর্ট ক্রসিং ও মৎস্য ভবন ক্রসিং হয়ে শাহবাগ অভিমুখী যাত্রীবাহী যানবাহন কাকরাইল মসজিদ ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবে।

সায়েদাবাদ ক্রসিং থেকে শাহবাগ অভিমুখী যানবহন: মিরপুর রোড হয়ে নিউ মার্কেট ক্রসিং, আজিমপুর ক্রসিং, চানখারপুল ক্রসিং, বকশীবাজার ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবে। অথবা সায়েদাবাদ থেকে শাহবাগ অভিমুখী যানবাহন বাটা ক্রসিং ও কাটাবন ক্রসিং হয়ে ডানে/বামে মোড় নিয়ে হাতিপুল, পলাশী ও নীলক্ষেত ক্রসিং হয়ে গন্তব্যে যাতায়াত করবে।

মিরপুর রোড টু ফার্মগেট (মানিক মিয়া এভিনিউ হয়ে): মিরপুর রোড হয়ে উত্তর দিক থেকে আগত ফার্মগেট/সোনারগাঁও অভিমুখী যানবাহন গণভবন ক্রসিংয়ে বামে মোড় নিয়ে লেক রোড-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে ফার্মগেটের দিকে গমন করবে।

ফার্মগেট টু মানিক মিয়া এভিনিউ (ইন্দিরা রোড হয়ে): ফার্মগেট হতে খেজুর বাগান ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিং-বামে মোড় নিয়ে লেক রোড-গণভবন ক্রসিংয়ের দিকে গমন করবে।

ধানমন্ডি থেকে ফার্মগেট: ধানমন্ডি ২৭ হতে আগত যানবাহন আসাদগেট-গণভবন ক্রসিংয়ে ডানে ইউটার্ন করে লেক রোড-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে ফার্মগেট ক্রসিংয়ের দিকে চলাচল করবে।

আসাদগেট থেকে ফার্মগেট ক্রসিং: আসাদগেট থেকে বামে মোড় নিয়ে গণভবন ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে লেক রোড-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে ফার্মগেট ক্রসিংয়ের দিকে যাবে।

এলিভেটেড এক্সপ্রেসওয়ে/ইন্দিরা রোড থেকে ধানমন্ডি: এলিভেটেড এক্সপ্রেসওয়ে/ইন্দিরা রোড থেকে আগত যানবাহন খেজুর বাগান ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিং-বামে মোড় নিয়ে লেক রোড-বামে মোড় নিয়ে আসাদগেট হয়ে সোজা ধানমন্ডির দিকে যাবে।

মিরপুর রোড থেকে ধানমন্ডি ২৭: মানিক মিয়া এভিনিউ হতে ব্যারিকেড সরিয়ে ফেলা হবে বিধায় মিরপুর রোড হতে দক্ষিণ অভিমুখী যানবাহন শ্যামলী-শিশুমেলা-গণভবন-আসাদগেট হয়ে সোজা ধানমন্ডি ২৭ এর দিকে যাতায়াত করবে।

এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্ষেত্রে: অনুষ্ঠান চলাকালীন যানজট বা দুর্ভোগ এড়াতে ফার্মগেট এক্সিট র‍্যাম্প ব্যবহারের পরিবর্তে এফডিসি (হাতিরঝিল) র‍্যাম্প ব্যবহারের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

কিউএনবি/অনিমা/০৫ অগাস্ট ২০২৬,/সকাল ৮:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit