রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা  প্রদান।  কওমি মাদ্রাসায় শারীরিক শাস্তি নিষিদ্ধ, সুরক্ষা কমিটি গঠন ঝাড়ফুঁকের কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগ, জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা ‘মাদক নির্মূলে শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে’ রিমান্ডে গাজী তানভীরের ওপর নির্যাতনের অভিযোগ ভয়াবহ-উদ্বেগজনক: এবি পার্টি লোহিত সাগরে বিশাল স্বার্থ, তবুও যুদ্ধে জড়াতে নারাজ ইতালি স্বামীর জন্য দোয়া চাইলেন সামান্থা শারমিন চীনের কাছে হের মিশন শুরু বাংলাদেশের মাটিরাঙ্গা।জোনের উদ্যােগে  ২০ তরুণ ফুটবলারকে মাসব্যাপী প্রশিক্ষণ প্রদান।

সমর্থন না দিলে তহবিল বন্ধের হুমকি, ইনফান্তিনোর বিরুদ্ধে জর্ডানের অভিযোগ

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৪০ Time View

স্পোর্টস ডেস্ক :  ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে পুনর্নির্বাচনে সমর্থন আদায়ে ‘ব্ল্যাকমেইল’-এর অভিযোগ তুলেছেন জর্ডান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রিন্স আলী বিন আল-হুসেইন। তার দাবি, ইনফান্তিনোর পক্ষে সমর্থন না দিলে জর্ডান ফুটবল ফেডারেশনের জন্য নির্ধারিত আর্থিক সহায়তা আটকে রাখার ইঙ্গিত দেওয়া হয়েছিল।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে প্রিন্স আলী বলেন, ২০২৫ সালের আরব কাপে রানার্সআপ হওয়ার পরও জর্ডানের খেলোয়াড়রা এখনো প্রাপ্য অর্থ পাননি। পাশাপাশি বিশ্বকাপ চলাকালে জর্ডানের সমর্থকদের ভিসা ও অন্যান্য বিষয়েও ফিফার সহযোগিতা মেলেনি। 

এদিকে ইনফান্তিনোর নেতৃত্ব আরও চাপে পড়েছে। ফিফার ব্যর্থ ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ বিনিয়োগ পরিকল্পনা নিয়ে সমালোচনা করেছেন সংস্থার মহাসচিব ম্যাথিয়াস গ্রাফস্ট্রোম ও প্রধান গ্লোবাল ডেভেলপমেন্ট কর্মকর্তা আর্সেন ওয়েঙ্গার। গ্রাফস্ট্রোম অভ্যন্তরীণ এক ই-মেইলে পুরো ঘটনাকে ‘দুঃখজনক ও নিন্দনীয়’ বলে উল্লেখ করেন। আর ওয়েঙ্গার বলেন, পরিকল্পনাটি বাতিলের সিদ্ধান্ত ছিল ‘অবশ্যই প্রয়োজনীয়’।

এরই মধ্যে ইংল্যান্ড, ওয়েলস, ফিনল্যান্ড ও সার্বিয়ার পর গ্রিসও ইনফান্তিনোর পুনর্নির্বাচনে সমর্থন প্রত্যাহার করেছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। আরও কয়েকটি ইউরোপীয় ও কনকাকাফভুক্ত দেশ একই পথে হাঁটার কথা বিবেচনা করছে।

প্রিন্স আলীর অভিযোগের বিষয়ে মন্তব্য জানতে ফিফার সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

কিউএনবি/অনিমা/০৫ অগাস্ট ২০২৬,/সকাল ৮:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit