শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

১৮ বছর ফ্যাসিস্ট সরকার মেগা দুর্নীতিতে ব্যস্ত ছিল: গণপূর্ত প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৫১ Time View

ডেস্ক নিউজ : গত ১৮ বছরে মানবসম্পদ তৈরি না করে ফ্যাসিস্ট সরকার মেগা দুর্নীতিতে ব্যস্ত ছিল বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর সুমন।

মঙ্গলবার (৪ আগস্ট) রাতে পিরোজপুর জেলা সদর হাসপাতাল পরিদর্শনকালে হাসপাতালের চিকিৎসক ও স্টাফ সংকট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার বড় বড় প্রতিষ্ঠানে বিল্ডিং বানিয়ে ব্যবসা-বাণিজ্য করছে, লুটপাত করছে। কিন্তু এ বড় বড় সেবা প্রতিষ্ঠান চালাতে যে জনবল লাগবে, সেই জনবলই তৈরি করেনি। মেডিকেল কলেজ থেকে যে ছাত্র-ছাত্রী বের হয়েছে, তাদের পাবলিক সার্ভিস পরীক্ষা নিয়ে নিয়োগ দিতে চিন্তা-ভাবনা করেনি।

প্রতিমন্ত্রী বলেন, এটা তো প্রকট সমস্যা। কারণ গত ১৮ বছর জায়গামতো ডাক্তার নিয়োগ বলেন, কোনো কিছুই ঠিকমতো হয়নি। প্রতিটি উপজেলায় আমাদের ডাক্তারের অভাব আছে, জনবলের অভাব আছে। এই সমস্যা সমাধানের জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। সে পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যারা দায়িত্বে আছে, তারা এটা ওভারকাম করার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, এই গ্যাপ পূরণের জন্য আমাদের একটু সময় দিন। ইনশাল্লাহ আমি যেটা আলোচনা করে জানতে পেরেছি, আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে আমার আলাপ হয়েছে। শিগগিরই ২-১ মাসের মধ্যে ৫ হাজার ডাক্তার নিয়োগের ব্যবস্থা হচ্ছে। তখন ইনশাল্লাহ আমাদের সদর হাসপাতালে ডাক্তার সমস্যা কিছুটা  দূর হবে।

কিউএনবি/অনিমা/০৫ অগাস্ট ২০২৬,/সকাল ৮:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit