শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম
কামিন্সের কঠিন প্রতিপক্ষের তালিকায় নেই রোহিত-কোহলি ২০২৯ সালের জুনের মধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ শেষ করার লক্ষ্য: শেখ রবিউল আলম বার্গার-ফ্রাইড চিকেন আর দিনে ১২ ক্যান ডায়েট কোক— ট্রাম্পের খাদ্যতালিকায় আর কী থাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই: জেনে নিন ভুলটা কোথায় সকল মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের স্থায়ী নিরাপত্তা নিয়ন্ত্রণ, কী আছে ট্রাম্প-ডেনমার্ক চুক্তিতে? নারীরা কারও সম্পত্তি নয়: হানিয়া আমির ডিএমপির চার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে বদলি ১৭ বছর বয়সেই সালমানের নায়িকা, কঠিন বিপদেও পাশে ছিলেন ভাইজান পাঠ্যবই ছাপায় নিম্নমানের কাগজ ছাড়, ইনফিনিটি সার্ভেকে শোকজ

স্বৈরশাসক থেকে দেশকে মুক্ত করার জন্য রাস্তায় নেমেছি: ডা. শফিকুর রহমান

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ Time View

ডেস্ক নিউজ : জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, স্বৈরশাসক থেকে দেশকে মুক্ত করার জন্য রাস্তায় নেমেছি। এ লড়াই জনগণের জন্য, ১৮ কোটি মানুষের জন্য।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে ১১ দলীয় ঐক্যের ঢাকা টু রংপুর লং মার্চের অংশ হিসেবে টাঙ্গাইলের আশেকপুর বাইপাস এলাকায় পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, ‘জনগণের প্রয়োজনে আট দফা থেকে এক দফা ঘোষণা করা প্রয়োজন হতে পারে। বর্তমান সরকার জাতির সঙ্গে ধোঁকাবাজি করেছে এবং জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি।

পথসভায় বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, ৭০ শতাংশ মানুষ গণরায় দিয়েছে, সংস্কারের দাবি পাশ কাটিয়ে ভিন্ন কিছু করার চেষ্টা করলে পরিণাম অতীতের মতোই হবে।

পথসভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামীর আমির আহসান হাবীব মাসুদ। এতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ১১ দলীয় ঐক্যের নেতারা বক্তব্য রাখেন।

 

 

কিউএনবি/আয়শা/১৯ সেপ্টেম্বর ২০২৬,/বিকাল ৫:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit