বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:২৬ অপরাহ্ন

হৃদয়দের জাফনা কিংসের নতুন কর্ণধার জহির খান

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ১৩ Time View

স্পোর্টস ডেস্ক : লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) ফ্র্যাঞ্চাইজি জাফনা কিংসের নতুন মালিকানায় যুক্ত হয়েছেন ভারতের সাবেক পেস তারকা জহির খান। ব্যবসায়ী নাগেন্দ্রা সিদ্দৌতামের সঙ্গে যৌথভাবে তিনি দলটির মালিকানা নিয়েছেন।

জাহির খান ও সিদ্দৌতামের মালিকানাধীন সুইডেনভিত্তিক ক্রীড়া প্রতিষ্ঠান অ্যাঙ্কর স্পোর্টস এবি জাফনা কিংস অধিগ্রহণ করেছে। নতুন মালিকানায় দলের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘অ্যাঙ্কর জাফনা কিংস’।

এলপিএলের এই দলেই খেলছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও তাওহিদ হৃদয়। এছাড়া এবারের আসরে জাফনার হয়ে খেলার কথা থাকলেও পরে নিজেকে সরিয়ে নেন পেসার তাসকিন আহমেদ।

সম্প্রতি জাফনা কিংসের আগের মালিকানায় সংকট তৈরি হয়। দলটির অন্যতম মালিক মনজোৎ কালরা ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে গ্রেফতার হওয়ার পর শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) ও এলপিএলের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান ইনোভেশন প্রোডাকশন গ্রুপ (আইপিজি) জরুরি ভিত্তিতে ফ্র্যাঞ্চাইজিটির পরিচালনার দায়িত্ব নেয়।

নতুন মালিকানায় আসার ফলে দলের প্রশাসনিক অস্থিরতা কাটবে বলে আশা করা হচ্ছে। অ্যাঙ্কর স্পোর্টস এবি জানিয়েছে, জাফনা কিংস তাদের আন্তর্জাতিক মাল্টি-ক্লাব স্পোর্টস নেটওয়ার্কের অংশ হিসেবে কাজ করবে।

মাঠের বাইরের নানা সমস্যার পরও এলপিএলে জাফনা কিংস অন্যতম সফল দল। টুর্নামেন্টের পাঁচ আসরের মধ্যে চারবারই শিরোপা জিতেছে তারা। চলমান আসরেও লিগ পর্বের পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে প্লে-অফ নিশ্চিত করেছে দলটি।

নতুন মালিকানায় যুক্ত হয়ে জহির খান বলেন, শ্রীলঙ্কার ক্রিকেট প্রতিভা ও ঐতিহ্যের সঙ্গে যুক্ত হতে পেরে তিনি উচ্ছ্বসিত। তরুণ ক্রিকেটারদের উন্নয়নে কাজ করার আগ্রহও প্রকাশ করেছেন ভারতের সাবেক এই পেসার।

এলপিএলের টুর্নামেন্ট পরিচালক সামান্থা দোদনওয়েলা জানান, জাহির খানের মতো একজন কিংবদন্তির সম্পৃক্ততা লিগটির জন্য বড় অনুপ্রেরণা। তাঁর অভিজ্ঞতা তরুণ ক্রিকেটারদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন তিনি।

সূত্র: ইএসপিএন

কিউএনবি/অনিমা/০৫ অগাস্ট ২০২৬,/সকাল ১১:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit